Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মমতার বাড়িতে সুপার কাপ ও মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল কর্তারা

সুপার কাপ জয়ের সাফল্য উৎসর্গ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। কারণ ইস্টবেঙ্গলের দুঃসময়ে পাশে দাঁড়ান মমতা। তিনি দু’বার বিনিয়োগকারী সংস্থা ঠিক করে দেন।

মমতার বাড়িতে সুপার কাপ ও মিষ্টি নিয়ে হাজির ইস্টবেঙ্গল কর্তারা

শেষ আপডেট: 1 February 2024 21:13

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয়ে গেলেন ইস্টবেঙ্গল কর্তারা। সুপার কাপ জয়ের পরে লাল হলুদ ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেইসময় উত্তরবঙ্গ সফরে ছিলেন।

বুধবার বিকেলে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার ও ক্লাবের সহসচিব রূপক সাহা হাজির হয়ে যান মমতার কালীঘাটের বাড়িতে। তাঁর হাতে তুলে দেওয়া হয় মিষ্টির হাঁড়ি। এমনকী ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপ ট্রফি দেখানো হয় মুখ্যমন্ত্রীকে।

সুপার কাপ জয়ের সাফল্য উৎসর্গ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। কারণ ইস্টবেঙ্গলের দুঃসময়ে পাশে দাঁড়ান মমতা। তিনি দু’বার বিনিয়োগকারী সংস্থা ঠিক করে দেন। ময়দানের তিন বড় ক্লাবকে পরিকাঠামোগত সাহায্য করা হয়।

লাল হলুদের সমসময় পাশে ছিলেন মুখ্যমন্ত্রী। মমতার বাড়ি থেকে ফেরার পরে কর্তারা জানান, সুপার কাপ নিয়ে দিদির বাড়িতে যেতে পেরে আমরা গর্বিত। উনি আমাদের পাশে ছিলেন, তাই কৃতজ্ঞতাস্বরূপ আমরা তাঁকে মিষ্টি দিয়ে তাঁর আশীর্বাদ নিয়ে এলাম।  


```