Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নবান্নতে বৈঠকের আগে ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, তাদের ইনভেস্টরের বিকল্প প্রস্তুত

দ্য ওয়াল ব্যুরো: নবান্নতে বুধবার বিকেলে হাইভোল্টেজ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় থাকবেন ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের শীর্ষ আধিকারিকরা। বহুদিন পরে দুই পক্ষ সম্মুখসমরে হাজির হবেন, সেই কারণে উত্তপ্ত বাক্যবিনিময়

নবান্নতে বৈঠকের আগে ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, তাদের ইনভেস্টরের বিকল্প প্রস্তুত

শেষ আপডেট: 24 August 2021 17:12

দ্য ওয়াল ব্যুরো: নবান্নতে বুধবার বিকেলে হাইভোল্টেজ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় থাকবেন ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের শীর্ষ আধিকারিকরা। বহুদিন পরে দুই পক্ষ সম্মুখসমরে হাজির হবেন, সেই কারণে উত্তপ্ত বাক্যবিনিময় হতেই পারে বৈঠকে। কেননা বহুবার লাল হলুদ কর্তারা শ্রী সিমেন্টের প্রতিনিধিদের আলোচনায় বসতে বললেও তাঁরা রাজি হননি। নানা বাহানায় বলেছেন, আগে সই, পরে কথা। এমনকি বাঙুর গোষ্ঠীর কর্নধার তথা শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙুর কলকাতায় থাকা সত্বেও সেই অনুরোধ রাখেননি। তাঁরা নানা শর্ত চাপিয়ে গিয়েছেন ক্লাব প্রশাসনের ওপর। এই নিয়ে লাল হলুদের নামী কর্তা দেবব্রত সরকার এদিন বলেছেন, ‘‘আমরা সমঝোতার নানা চেষ্টা করেছিলাম, কিন্তু যারা একের পর এক শর্ত চাপিয়ে আমাদের চাপে ফেলতে চাইছে, তাদের মোটিভ নিয়ে সন্দেহ রয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘এই চুক্তিতে সই করা মানে পুরো ক্লাব ও তাঁবু তাদের হাতে তুলে দেওয়া। এই ক্লাব আমাদের নয়, এটা সদস্য, সমর্থকদের ক্লাব। তাঁরা যদি আমাদের কাছে কৈফিয়ত চান, আমরা তার কি উত্তর দেব? এটা কেউ কী ভেবে দেখেছেন?’’ লাল হলুদ কর্তার দাবি, শ্রী সিমেন্ট মোট ৪১টি শর্ত দিয়েছিল তার অনেকগুলিই মেনে নিয়েছিল ক্লাব। কিন্তু দলের জার্সি, লোগো সব বদলে ফেলতে চাইছে তারা, এটা কী করে সম্ভব? তার চেয়ে বড় কথা, সচিব ও সভাপতি কোথায় বসবেন, সেটিও বলা নেই। তাঁদের আদৌ তাঁবুতে বসার জায়গা হবে কিনা, সেটিও বলা হয়নি। এরকম চাপিয়ে দেওয়া শর্তে সই আমরা করতে চাইনি। যদিও লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে, শ্রী সিমেন্ট যদি শেষমেশ তাদের ছেড়ে চলেও যায়, তারা অথৈ জলে পড়বে না। কারণ তাদের বিকল্প ইনভেস্টর তৈরি রয়েছে। সেই কারণেই বিনিয়োগকারী সংস্থাদের ক্ষমতা দখল তারা মানতে চাননি। সেই কথাও মুখ্যমন্ত্রীকে তাঁরা বলবেন। যদিও মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ ইনভেস্টরের ওপর। তিনি গতকালই বলেছিলেন, ‘‘১৬ অগাস্ট আমাকে বলা হয়েছিল সব সমস্যার সমাধান হয়ে যাবে, তারপর এতদিন ঝুলিয়ে রেখে ক্লাবের পাশ থেকে সরে যাওয়া আমি মানতে পারছি না। প্রয়োজনে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে সকলের থাকা উচিত’’, সেই বার্তাও মমতা দিয়েছিলেন। বুধবারের বৈঠকে রফাসূত্র বেরবে, না নতুন কোনও দিশা ইস্টবেঙ্গল কর্তারা পান কিনা, সেটাই দেখার। তবে এবার যাই হোক না কেন, এবার মুখ্যমন্ত্রীর সামনে সবকিছুই ‘পাকা কাজ’ করে রাখতে চান লাল হলুদ কর্তারা, আর গতবারের ভুল তাঁরা করবেন না।

```