Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইস্টবেঙ্গলে দু’দশক বাদে নয়া সচিব, বদল সভাপতি পদেও, কমিটিতে ক্রিকেটার ঝুলনও

ইস্টবেঙ্গলে দীর্ঘ দুই দশক বাদে নতুন সচিব মনোনিত হলেন। কল্যাণ মজুমদারের বদলে সচিবের চেয়ারে বসলেন শিল্পপতি রূপক সাহা।

ইস্টবেঙ্গলে দু’দশক বাদে নয়া সচিব, বদল সভাপতি পদেও, কমিটিতে ক্রিকেটার ঝুলনও

ইস্টবেঙ্গল ক্লাবের নতুন পরিচালন সমিতির সদস্যরা।

শেষ আপডেট: 12 June 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে দীর্ঘ দুই দশক বাদে নতুন সচিব মনোনিত হলেন। কল্যাণ মজুমদারের বদলে সচিবের চেয়ারে বসলেন শিল্পপতি রূপক সাহা। এমনকী নামী চিকিৎসক প্রণব দাশগুপ্তের সভাপতির চেয়ারে এলেন আরও এক শিল্পপতি মুরারি লাল লোহিয়া। ক্লাবের মুখ্য উপদেষ্টা হলেন প্রণব দাশগুপ্ত।  

কল্যাণ মজুমদার সরলেন শারীরিক অসুস্থতার কারণে। তিনি ২০০২ সাল থেকে লাল হলুদের সচিব পদে ছিলেন। প্রয়াত কর্তা পল্টু দাসের পরেই তিনি সচিব হয়েছিলেন। কল্যাণ বাবুকে অবশ্য ক্লাবের সহ সভাপতি পদে রাখা হয়েছে। কল্যাণবাবুর সঙ্গে সহ সভাপতি পদে রয়েছেন অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগরী, শুভাশিস চক্রবর্তী এবং রাহুল টোডি। 

বুধবার দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেলে নতুন কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। প্রণব দাশগুপ্ত ৩০ বছর ধরে ক্লাবের সভাপতি পদে ছিলেন। তিনি চাইছিলেন নতুন কেউ এসে এই দায়িত্ব নিন। লোহিয়াও নামী শিল্পপতি। ক্লাবের পরিচালন সমিতিতে কর্পোরেট জগতের ব্যক্তিরাও রয়েছেন।

ইস্টবেঙ্গলের মোট ১১ জন পদাধিকারী ও কমিটির ২১ জনের নামের মধ্যে রয়েছেন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীও। তিনি ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন। নতুন সচিব রূপক সাহা বলেছেন, শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালন সমিতির সভা ছিল আজ। এই নতুন কমিটি ক্লাবের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাবে। ক্লাবের পদে না থাকলেও কার্যকরী সমিতিতে রয়েছেন দেবব্রত সরকার।  বিরোধী কর্তা সদানন্দ মুখোপাধ্যায়ও রাখা হয়েছে গুরুত্বপূর্ণ পদে।  

ইস্টবেঙ্গলের নয়া কমিটি:

সচিব : রূপক সাহা; সহ সচিব :শান্তিরঞ্জন দাশগুপ্ত; অর্থ সচিব: সদানন্দ মুখোপাধ্যায়; কোষাধ্যক্ষ : দেবদাস সমাজদার; ফুটবল সচিব :সৈকত গঙ্গোপাধ্যায়; ক্রিকেট সচিব :সঞ্জীব আচার্য; হকি সচিব :প্রবীর কুমার দফাদার; অ্যাথলেটিক্স সচিব :পার্থপ্রতীম রায়; টেনিস সচিব: ইন্দ্রনীল ঘোষ; মাঠ সচিব : রজত গুহ


```