Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু দু’প্রধান নয়, মহামেডান সমর্থকরাও যুবভারতীর সামনে প্রতিবাদে মুখর

শুধুই কি মোহন-ইস্ট সমর্থকরা, পাশাপাশি ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের কাতারে কাতারে সমর্থকরা। কলকাতার তিন প্রধানের সমর্থকরা রাজপথে নেমে বলে উঠলেন, উই ওয়ান্ট জাস্টিস।

শুধু দু’প্রধান নয়, মহামেডান সমর্থকরাও যুবভারতীর সামনে প্রতিবাদে মুখর

তিন প্রধানের সমর্থকরা রাজপথে।

শেষ আপডেট: 18 August 2024 19:03

দ্য ওয়াল ব্যুরো: বাঙাল-ঘটি এক স্বর। জাস্টিস ফর আরজি কর।

যুবভারতীর আশেপাশে সেইসময় কানপাতা দায়। যেন মনে হচ্ছে মাঠের বাইরে ডার্বি হচ্ছে। এই ডার্বির সুর এক, এই ডার্বিতে মিলে সুর, মেরা তুমারা... স্লোগান। এমনটা আগে হয়নি। যা হল রবিবার ডুরান্ড কাপের ডার্বি বাতিলের পরে।

শুধুই কি মোহন-ইস্ট সমর্থকরা, পাশাপাশি ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের কাতারে কাতারে সমর্থকরা। কলকাতার তিন প্রধানের সমর্থকরা রাজপথে নেমে বলে উঠলেন, উই ওয়ান্ট জাস্টিস।

এমন ছবি কলকাতায় দেখা যায়নি অতীতে। পার্কসার্কাস মল্লিক বাজার থেকে যাওয়া আসলাম শেখও জানালেন, ‘‘এই অন্যায় আমরা বরদাস্ত করব না। আমাদের ঘরের বোনের ওপর এমন অত্যাচারের শেষ দেখে ছাড়ব। এ আমরা কোন রাজ্যে বাস করছি। যেখানে ঘটনার আট দিন পরেও দোষীদের চিহ্নিত করা গেল না!’’

ইস্টবেঙ্গল জার্সি পরে ঠিক পাশেই ছিলেন বরানগরের তমাল সাহা, তিনিও বলছেন, ‘‘আরজি কর কাণ্ড আগামী দিনে যাতে না হয়, তার কথা জোরের সঙ্গে জানাতে হবে রাজ্য প্রশাসনকে।’’

মোহনবাগান সমর্থক রাজু বসাক পাশ থেকে সবকিছু শুনছিলেন। একটু আগেই পুলিশের তাড়ায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন রাস্তায়। এক লাল হলুদ সমর্থক তাঁর পায়ে নিজের রুমাল বেঁধে দিচ্ছিলেন। রাজু ওই যন্ত্রণার মধ্যেও জানালেন, ‘‘যেদিন আরজি কর হাসপাতাল ভাঙচুর হল, সেদিন এত পুলিশ কোথায় ছিল? আজ কেন কন্ঠরোধের চেষ্টা। ডার্বি ম্যাচ বাতিল করে ভুল করল রাজ্য সরকার। এভাবে প্রতিবাদ থামানো যাবে না।’’

তিন ক্লাবের পতাকাই নয়, ছিল জাতীয় পতাকা নিয়ে অভিনব প্রতিবাদ। সেইসময় তাঁদের কন্ঠে জাতীয় সঙ্গীত। 


```