Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পার্থ জিন্দালের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের, দলে চাইল রাহুল ভেকে, এডমুন্ডকে

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে এস সি ইস্টবেঙ্গলের শিরে সংক্রান্তি। একটা করে ম্যাচ আসছে, আর আতঙ্কে কাটছে দলের। সেই তালিকায় যেমন কোচ, ফুটবলার, কর্তারা রয়েছেন, তেমনি সদস্য-সমর্থকদের মধ্যেও আশঙ্কার বাতাবরণ। পাঁচ ম্যাচে চারটিতে হার, একটি ড্র। অনে

পার্থ জিন্দালের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের, দলে চাইল রাহুল ভেকে, এডমুন্ডকে

শেষ আপডেট: 17 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে এস সি ইস্টবেঙ্গলের শিরে সংক্রান্তি। একটা করে ম্যাচ আসছে, আর আতঙ্কে কাটছে দলের। সেই তালিকায় যেমন কোচ, ফুটবলার, কর্তারা রয়েছেন, তেমনি সদস্য-সমর্থকদের মধ্যেও আশঙ্কার বাতাবরণ। পাঁচ ম্যাচে চারটিতে হার, একটি ড্র। অনেকেই বলছেন, গতবার আই লিগেও এমন অবস্থা হয়েছিল, টানা হারের পরেও আলেজান্দ্রোর কোচিংয়ে দল ফেরে। যদিও চলতি আসরে দলের ভাল অবস্থা আসবে কিনা সন্দিহান সমর্থকরা। তিনটি বিষয়ের কথা উঠে আসছে দলের ব্যর্থতায়। এক, দলে ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ইস্টবেঙ্গল যখন দলগঠন শুরু করে সেইসময় সব দক্ষ ফুটবলারদের সঙ্গে চুক্তি সেরে রাখে বাকি দল। দ্বিতীয়ত, দলের বিদেশী বাছাই সঠিক নয়, মাঘোমা, কিছুটা পিলকিনটন ছাড়া সবাই ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। আর শেষটি দলের চোট আঘাত, আর কোচের সেরা প্রথম একাদশ গঠনে ত্রুটি ধরা পড়ছে। ইস্টবেঙ্গলের দলে চোটের তালিকায় রয়েছেন ড্যানি ফক্স, লোকেন মিতাই, গুরতেজ সিং, চুলোভার মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। রবিবার কেরালা ব্লাস্টার্স ম্যাচেও ড্যানি খেলতে পারবেন কিনা সংশয় রয়েছে। তিনি অবশ্য শুক্রবার দলের সঙ্গে প্র্যাকটিস সেরেছেন। গুরতেজ একটি ম্যাচ খেলেছেন ঠিকই, কিন্তু ছন্দে ফেরেননি। চুলোভা জানুয়ারিতে মাঠে ফিরতে পারবেন দলের চিকিৎসক তাই বলছেন। সকলকেই ঘুরিয়ে ফিরিয়ে কোচ দেখেছেন, কিন্তু কারোর পারফরম্যান্সই দাগ কাটছে না। এই কারণেই এটিকে-র সালাম রঞ্জন সিং, হায়দরাবাদ এফসি-র দানিশ ফারুখ, কিংবা আগে খেলে যাওয়া রালতেকে লোনে নিতে চাইছে দল। তবে এদিন ইস্টবেঙ্গলের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে বেঙ্গালুরু এফসি-র মালিক পার্থ জিন্দালের সঙ্গে। তাঁকেই অনুরোধ করা হয়েছে তিনি যেন তাঁর দলের থেকে রাহুল ভেকে ও এডমুন্ডকে লোনে দেন ইস্টবেঙ্গলকে। ওই দুই তারকাকে খেলাচ্ছে না দল, তাঁরা বসে রয়েছেন রিজার্ভ বেঞ্চেই। বেঙ্গালুরু চাইলে তাঁদের রিলিজ করে দিতে পারে। সেই কারণেই ইনভেস্টররা সরাসরি মালিকের সঙ্গেই কথা বলেছে এ বিষয়ে। রাহুল এর আগেও লাল হলুদ জার্সিতে খেলে গিয়েছেন। শুক্রবার আবার তার মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইজেরিয়া যুব দলের স্ট্রাইকার ব্রাইট। তিনি পুরো ডিসেম্বর মাস কোয়ারেন্টিনে থাকবেন। তাঁকে জানুয়ারিতে পাওয়া যাবে। সেইসময় সেকেন্ড উইন্ডো খুলবে বিদেশীদের চুক্তি করার বিষয়ে। লাল হলুদ কর্তাদের লক্ষ্যে জাপান ও স্কটল্যান্ডের আরও দুই বিদেশীকে দলে নেওয়া। তার মধ্যে ইস্টবেঙ্গলের সহকারি কোচ রেনেডি সিংয়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর কথার ভিত্তিতে দলগঠন হয়েছে, সেই হিসেবে দলে নেওয়া হয়েছে বর্তমান ভারতীয় ফুটবলারদের। কিন্তু তাদের পারফরম্যান্স ভাল নয় এবং তারা আইএসএল খেলার মতো যোগ্যও নয়, সেটিও কোচ ফাউলার বারবার বলছেন।

```