Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইস্টবেঙ্গলে কোচসহ ফুটবলারদের সংবর্ধনা, কুয়াদ্রাতের হুমকি, ১০ মার্চ ডার্বিতে জিতব আমরাই

স্প্যানিশ হেডস্যার জানিয়েছেন, আমাদের লক্ষ্য এই মুহূর্তে আইএসএলের বাকি ম্যাচ। তবে এটা বলতে চাই ১০ মার্চ যুবভারতীতে ডার্বি ম্যাচে আমরাই জিতব।

ইস্টবেঙ্গলে কোচসহ ফুটবলারদের সংবর্ধনা, কুয়াদ্রাতের হুমকি, ১০ মার্চ ডার্বিতে জিতব আমরাই

শেষ আপডেট: 27 February 2024 17:16

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ইস্টবেঙ্গলের অবস্থা সুবিধের নয়। গত ম্যাচে জয়ের ফলে লাল হলুদ দল তালিকায় আটে চলে এসেছে। তাদের লক্ষ্য প্রথম ছয়ে থাকা। সুপার কাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। ১২ বছর পরে কোনও সর্বভারতীয় ট্রফিতে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। সেই কারণেই মঙ্গলবার তাঁবুতে সংবার্ধনা দেওয়া হল কোচসহ দলের ফুটবলারদের। তাঁবুতেই মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল। কোচের হাতে পুরো দলের জন্য ইমামি ইস্টবেঙ্গলের তরফে ১৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানেই দলের অধিনায়ক ক্লেটন সিলভা জানিয়েছেন, তিনি চান দলকে আরও ট্রফি উপহার দিতে। ক্লাবের সংগ্রহশালা ঘুরে দেখে ব্রাজিলীয় তারকা বলেছেন, আমরা আরও ট্রফি এই সংগ্রহশালায় রাখতে চাই।

আরও বড় কথা বলেছেন কোচ কুয়াদ্রাত। স্প্যানিশ হেডস্যার জানিয়েছেন, আমাদের লক্ষ্য এই মুহূর্তে আইএসএলের বাকি ম্যাচ। তবে এটা বলতে চাই ১০ মার্চ যুবভারতীতে ডার্বি ম্যাচে আমরাই জিতব। কারণ সেইসময় আমার হাতে পুরো দল এসে যাবে। সবাই জয়ের জন্য মরিয়া থাকবে।

বৃহস্পতিবারই ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল। চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই বাইরের মাঠে খেলবে লাল হলুদ দল। এদিন তাঁবুতে উৎসবে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিমসহ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকী ছিলেন ইমামির আধিকারিকরা।

এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররাও আমন্ত্রিত ছিলেন। ক্লাবে এসেছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়রা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কোচ কার্লোসের সঙ্গে তিনবছরের চুক্তি নিয়ে কথা হয়ে গিয়েছে। কোচও পরিকল্পনা করছেন আগামী ২০২৬ সালের লক্ষ্যে। 


```