Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

East Bengal FC: স্পষ্ট হ্যান্ডবল দিলেন না রেফারি? ক্ষোভে ফুঁসছেন লাল-হলুদ সমর্থক

এরপর ইস্টবেঙ্গল ফুটবলাররা রেফারির কাছে এসে হ্যান্ডবলের কথাটি জানান এবং গোল বাতিলের অনুরোধ করেন।

East Bengal FC: স্পষ্ট হ্যান্ডবল দিলেন না রেফারি? ক্ষোভে ফুঁসছেন লাল-হলুদ সমর্থক

ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড

শেষ আপডেট: 8 March 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: আবারও রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হল ইস্টবেঙ্গল এফসি? এই প্রশ্নেই আপাতত উত্তাল গোটা ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার (৮ মার্চ) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছে ইস্টবেঙ্গল। কিন্তু, এই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে লাল-হলুদ সমর্থকরা আপাতত ক্ষোভে ফুঁসছেন। একটা নিশ্চিত হ্যান্ডবল এড়িয়ে গেল রেফারির চোখ। আর তখনই নর্থ-ইস্টের হয়ে দ্বিতীয় গোলটি করলেন আলাদিন আজারাই। এই ম্যাচে ইস্টবেঙ্গল ৪-০ গোলে হেরে গেল।

কী হয়েছিল ঘটনাটি? ম্যাচের ৬৫ মিনিটে নর্থ-ইস্টের ডিফেন্ডার রবিন যাদব ইস্টবেঙ্গল গোলপোস্টের সামনে হেড দিয়ে বলটা নামাতে গিয়েছিলেন। সেইসময় বলটা তাঁর মাথায় লাগার পর স্পষ্ট হাতে স্পর্শ করে। কিন্তু, এই হ্যান্ডবলটি রেফারির চোখ এড়িয়ে যায়। এরপর রবিন গোলমুখী শট নেন। কিন্তু, প্রথম ধাক্কাটা বাঁচিয়ে দিয়েছিলেন লাল-হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদার। কিন্তু, সেই ফিরতি বলে ফের শট নেন আলাদিন। তাঁর ডান পায়ের শট একেবারে বক্সের মাঝ বরাবর ঢুকে যায়। 

এরপর ইস্টবেঙ্গল ফুটবলাররা রেফারির কাছে এসে হ্যান্ডবলের কথাটি জানান এবং গোল বাতিলের অনুরোধ করেন। কিন্তু, ম্যাচ রেফারি সেই আবেদনে একেবারে কর্ণপাত করেননি। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবারের ইন্ডিয়ান সুপার লিগে আলাদিন প্রত্যেকটা দলের বিরুদ্ধে গোল করেছেন। বাকি ছিল একমাত্র ইস্টবেঙ্গল এফসি। শনিবার সেটাও পূরণ হয়ে গেল।

এখানেই শেষ নয়। ম্যাচের ৭৫ মিনিটে ফের রেফারির পক্ষপাতিত্বের শিকার হল ইস্টবেঙ্গল। আলাদিন আজারাইকে ট্যাকল করতে গিয়েছিলেন তন্ময় দাস। আলাদিনের সঙ্গে তন্ময়ের সেইভাবে কোনও বডি কনট্যাক্টও হয়নি। কেন যে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলেন তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সেই সুযোগ ৭৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলাদিন।

এই ম্যাচে আরও দুটো গোল হয় নর্থ-ইস্টের। ৫৮ মিনিটে প্রথম গোলটা করেছিলেন নেস্টর রজার। তবে এক্ষেত্রে অবশ্যই দোষ ছিল ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার চাকু মান্ডির। তোনডোংবা সিং যখন ক্রস করে বলটা বাড়িয়েছিলেন, সেইসময় নেস্টরের সামনে ছিলেন চাকু। কিন্তু, বলটা তিনি রিসিভ করতে পারেননি। এরপর নেস্টরের বাঁ পায়ের জোরাল শট দেবজিতকে পরাস্ত করে। ৮৫ মিনিটে নর্থ-ইস্টের হয়ে চতুর্থ গোলটা করলেন মহম্মদ আলি বিমার। সবমিলিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে শেষ ম্য়াচটাও ইস্টবেঙ্গল হেরে গেল এবং হতাশা নিয়েই তারা মরশুম শেষ করল।


```