Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

East bengal FC: বদলে গেল সময়, কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগ ম্যাচ?

প্রথম লেগে ইস্টবেঙ্গল এফসি বনাম এফকে আর্কাদাগ ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল।

East bengal FC: বদলে গেল সময়, কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগ ম্যাচ?

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইস্টবেঙ্গলের ম্য়াচ

শেষ আপডেট: 12 March 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব এফকে আর্কাদাগ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলকে ০-১ গোলে হারতে হয়েছিল। এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচটা কমপক্ষে ২-০ ব্যবধানে তাদের জিততেই হবে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রথম লেগে ইস্টবেঙ্গল এফসি বনাম এফকে আর্কাদাগ ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছিল। কিন্তু, বুধবার (১২ মার্চ) এই ম্যাচের সময় বদলে গিয়েছে। ভারতীয় সময় অনুসারে বিকেল চারটে থেকে এই ম্যাচটি শুরু হবে। আর ফ্যানকোড অ্যাপে আপনারা এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাত্র ১০ মিনিটের মাথায় পার্থক্য গড়ে দিয়েছিলেন এফকে আর্কাদাগের ফুটবলার গুরবানোভ। দলের এই হতশ্রী পারফরম্যান্স দেখার পর ম্যাচের শেষে ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভও দেখান। তবে, ফিরতি লেগের ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের কোচ অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, তিনি দলের ভাল পারফরম্যান্সের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার বলেছেন, 'এই মরশুমে আমরা বেশ কয়েকটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলাম। চোটের কারণে বেশ কয়েকবার দলের ফরমেশনও বদল করতে হয়েছে। তবে আপাতত এই দলটা খুব ভাল জায়গায় রয়েছে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, এই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারই খেলার মতো জায়গায় রয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য সবাই একেবারে মুখিয়ে রয়েছে।'


```