Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ঘুরে দাঁড়াবে দল', ডার্বির আগে ‘ন্যায়যাত্রা’ নিয়ে আশঙ্কায় ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত

চার ম্যাচ পরেও জয়ের আশা দেখছেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।

'ঘুরে দাঁড়াবে দল', ডার্বির আগে ‘ন্যায়যাত্রা’ নিয়ে আশঙ্কায় ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত

ফাইল ছবি

শেষ আপডেট: 19 October 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহাযুদ্ধ। এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম চার ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে হারের ব্যর্থতা নিয়ে দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাদ। তাঁর সিংহাসনে বসেছেন অস্কার ব্রুজোঁ। সত্যি কথা বলতে কি দেওয়ালে ইতিমধ্যেই পিঠ ঠেকে গেছে। তবে চার ম্যাচ পরেও জয়ের আশা দেখছেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি হুঙ্কার দিলেন কলকাতা ডার্বি থেকেই ঘুরে দাঁড়াবে মশালবাহিনী।

লাল হলুদের শীর্ষকর্তা জানান, এই ম্যাচে কোনওরকম দেখাদেখি চলে না। মাঠে যারা বেশি ‘মাস্তানি’ করবে সেই দলই জিতবে। যে দল সমর্থকদের চাপ নিয়েও শান্তভাবে মাঠে নামতে পারবেন জিত তাঁদেরই হবে।

খারাপ ফলাফলের কথা স্বীকার করলেও তিনি আশাবাদী ডার্বি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে দল। খেলোয়ারদের এবার বোঝা উচিত কোন ম্যাচ কীভাবে খেলবেন। দলে যারা আছেন সবাই প্রফেশনাল। আশা করি শনিবারের ম্যাচে ভাল ফল করবে দল।

ম্যাচের আর বেশিক্ষণ বাকি না থাকলেও লাল হলুদ শিবিরকে ভাবাচ্ছে অন্য একটি বিষয়। দেবব্রত জানান, শুনেছি শনিবার আরজি করের ন্যায়বিচারের দাবিতে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে। তার রেশ যদি আচমকা যুবভারতী স্টেডিয়ামে এসে পড়ে তাহলে কী হবে? দেবব্রত এরপরই দর্শকদের শান্তিশৃঙ্খলা বজায় রেখে মাঠে আসার আবেদন জানান। তাঁর কথায় উঠে আসে গত ১৮ অগস্ট ডার্বি বাতিলের প্রসঙ্গও।

তিনি মনে করিয়ে দেন, বিগত ম্যাচে খারাপ খেললেও আইএসএল ডার্বিতেই ঘুরে দাঁড়াবে দল। তাঁর কথায় গত ম্যাচে আমাদের বল পজিশন অনেক বেশি ছিল। কিন্তু জঘন্য রেফারিংয়ের শিকার হচ্ছে দল।

এমনিতেই চার ম্যাচের একটাতেও জিততে পারেননি ক্লেইটন সিলবারা। পাঁচ নম্বর ম্যাচে আবার সামনে সবুজ মেরুন শিবির। ডার্বি জিতলে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে লাল হলুদ। কিন্তু হেরে গেলে টিমের মনোবল বড় ধাক্কা খাবে। দেবব্রত বলেন, নতুন করে এই ম্যাচের আগে খেলোয়াড়দের কিছু বলতে হয়নি। ওরা সবাই অভিজ্ঞ। ম্যাচ জেতার জন্য সবাই মরিয়া।

লাল হলুদের শীর্ষ কর্তা আরও জানান, শনিবার ভোর রাতেই কলকাতায় আসতে পারেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোঁ। যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচে লাল হলুদের ডাগ আউটেও কোচ হিসেবে বসতে পারেন তিনি।


```