Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

East Bengal FC: আর্কাদাগের বিরুদ্ধে ১০ জনের লড়াই, সেমির স্বপ্ন চুরমার ইস্টবেঙ্গলের

তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

East Bengal FC: আর্কাদাগের বিরুদ্ধে ১০ জনের লড়াই, সেমির স্বপ্ন চুরমার ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটা করেছেন মেসি বাউলি

শেষ আপডেট: 12 March 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে ভাল পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। তা নিয়ে সমালোচনাও কম হয়নি বাংলার ফুটবলমহলে। আশা ছিল, এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে উঠতে পারলে, সেই ক্ষত কিছুটা হলেও উপশম হবে। কিন্তু, সেটা আর হল না। কোয়ার্টার ফাইনালের জোড়া লেগ মিলিয়ে এফকে আর্কাদাগ ৩-১ গোলে জয়লাভ করল। আর সেইসঙ্গে চুরমার হয়ে গেল ইস্টবেঙ্গলের যাবতীয় স্বপ্ন।

ম্যাচের ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত জানিয়ে দেন রেফারি। বক্সের মধ্য়ে সৌভিকের একটি বাজে ট্যাকলের কারণেই লাল-হলুদের কপালে এই দুর্ভোগ নেমে আসে। রেফারির এই সিদ্ধান্তের পরই উল্লাসে মেতে ওঠেন আর্কাদাগের ফুটবলার তিরকিশোভ। কারণ ততক্ষণে এই ম্যাচের ফলাফল কী হতে চলেছে, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। ৮৮ মিনিটে ঠাণ্ডা মাথায় গোল করলেন আন্নাদুরদিয়েভ। আর সেইসঙ্গে আর্কাদাগের সেমিফাইনাল টিকিট কনফার্ম হয়ে যায়। 

তবে এখানেই শেষ নয়। রেগুলেশন টাইমের পর আরও ৭ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সেখানেই লাল-হলুদের কাটা ঘায়ে ফের নুনের ছিটে দিল আর্কাদাগ। এই গোলটার ক্ষেত্রে প্রভসুখন গিলের যে কিছুটা হলেও ভুল রয়েছে, সেটা নির্দ্বিধায় বলা যেতে পারে। এই গোলটার পর ইস্টবেঙ্গলের সামনে ফিরে আসার আর কোনও রাস্তাই খোলা ছিল না।

তবে এই ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে লড়াই করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ম্যাচের প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি বাউলি। এই গোল গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। কিন্তু, ৩৩ মিনিটে চুনুঙ্গা লাল-কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর সেই আত্মবিশ্বাসে কিছুটা হলেও ফাটল ধরে। কিন্তু, ম্যাচের বাকি সময়টা যেভাবে তারা ১০ জন মিলে লড়াই করে গেল, সেই লড়াইকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন।

উল্লেখ্য, সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে কমপক্ষে ২-০ গোলে জিততে হত। কারণ, প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হেরে গিয়েছিল। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেছিলেন আর্কাদাগের ফুটবলার গুরবানোভ। সেক্ষেত্রে এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল ১-০ গোলেও জিততে পারত, তাহলেও না হয় দুটো লেগ মিলিয়ে ১-১ গোলে টাই হত। তারপর টাইব্রেকারে সিদ্ধান্ত গ্রহণ করা যেত। কিন্তু, এই ম্যাচটা ১-১ গোলে জয়লাভ করার পাশাপাশি আর্কাদাগ ৩-১ গোলে এগিয়ে গেল। আর শেষপর্যন্ত স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের।


```