Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

East Bengal FC: 'একেবারে প্রস্তুত আছি...', আর্কাদাগের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার অস্কারের

প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তুর্কমেনিস্তানের জন্মগ্রহণ হয়।

East Bengal FC: 'একেবারে প্রস্তুত আছি...', আর্কাদাগের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার অস্কারের

ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করছেন ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 11 March 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: এএফসি চ্যালেঞ্জ লিগে রিটার্ন লেগের কোয়ার্টার ফাইনাল বুধবার (১২ মার্চ) আয়োজন করা হবে। এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে তুর্কমেনিস্তানে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, বিদেশের মাটিতে পা রাখতে না রাখতেই একাধিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই পরিস্থিতিতে এফকে আর্কাদাগের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কতটা ভাল পারফরম্যান্স করতে পারবে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে ম্যাচের আগে ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর গলায় একেবারে উল্টো সুর শুনতে পাওয়া গেল। তিনি বললেন, 'এই মরশুমে আমরা বেশ কয়েকটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলাম। চোটের কারণে বেশ কয়েকবার দলের ফরমেশনও বদল করতে হয়েছে। তবে আপাতত এই দলটা খুব ভাল জায়গায় রয়েছে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আশা করছি, এই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারই খেলার মতো জায়গায় রয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে মাঠে নামার জন্য সবাই একেবারে মুখিয়ে রয়েছে।'

প্রসঙ্গত, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তুর্কমেনিস্তানের জন্মগ্রহণ হয়। গোটা দেশের ইন্টারনেটে কড়া নজরদারি রাখা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে রাখা হয়েছে। ২০২৩ সালে ফ্রিডম হাউসের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতার বিচারে তুর্কমেনিস্তান ১০০-র মধ্যে মাত্র ২ পেয়েছিল।

গত ৫ মার্চ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্কাদাগের বিরুদ্ধে প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। গুরবানোভের গোলে এই ম্য়াচটা আর্কাদাগ ১-০ গোলে জিতেছিল। ফিরতি লেগের ম্য়াচটা আর্কাদাগ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। দুটো লেগ মিলিয়ে যে দল জয়লাভ করবে, সেমিফাইনাল পর্বে তারা কুয়েতের আল-আরবি কিংবা ওমানের আল-সাইব দলের বিরুদ্ধে খেলতে নামবে।

ব্রুজোঁ আরও বললেন, 'বেশি কথা বলার সময় এটা নয়। আমরা সবাই পেশাদার। ওদের কী করতে হবে, সেটা সকলেই খুব ভাল করে জানেন। আমরা সেটার জন্য একেবারে প্রস্তুত আছি। এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা আমরা করব।'

প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সের লড়াই থেকে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ছিটকে গিয়েছে। এর পাশাপাশি চলতি মরশুমে ইস্টবেঙ্গল আরও দুটো ট্রফি খেলেছে। গত এপ্রিল মাসে তারা সুপার কাপ জয় করেছিল। এছাড়া এশিয়ান ফুটবলের তৃতীয় ডিভিশন টুর্নামেন্ট চ্যালেঞ্জ লিগে তারা খেলছে।


```