Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal FC: জোড়া গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল, বারংবার মেজাজ হারালেন দিয়ামান্তাকোস

গত বছর ৭ ডিসেম্বর চেন্নাইয়ের এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল।

East Bengal FC: জোড়া গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল, বারংবার মেজাজ হারালেন দিয়ামান্তাকোস

গোলের দরজা খুলতে পারলেন না রিচার্ড সেলিসও

শেষ আপডেট: 8 February 2025 20:40

দ্য ওয়াল ব্যুরো : দুরন্ত গতিতে আপাতত দৌড়চ্ছে চেন্নাই এক্সপ্রেস। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছে। এটা লাল-হলুদের হোম ম্যাচ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত হোম ক্রাউডের ফায়দা তুলতে পারেন। দুই ফুলব্যাকের বদান্যতায় জোড়া গোল হজম করল ইস্টবেঙ্গল। দিয়ামান্তাকোস কয়েকটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও, সেটা আদতে কোনও কাজে লাগেনি। ম্য়াচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল ০-২ গোলে পিছিয়ে রয়েছে।

ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। গোল করলেন উইলমার জর্ডন। ঘরের মাঠে প্রিয় দলের এমন পারফরম্য়ান্স দেখার পর মশালবাহিনী খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েছে। এই ম্যাচটা হারলে অস্কার ব্রুজোঁর দলের সামনে প্লে-অফের দরজা যে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে, তা বলা যেতেই পারে। আর সেকারণেই বোধহয় বারংবার মেজাজ হারিয়ে ফেলছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর ৭ ডিসেম্বর চেন্নাইয়ের এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্য়াচে এই জয়ের ধারা শনিবারও অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের ফুটবলাররা রাজার মতো ফিরে আসতে পারবে।

তবে এই ম্য়াচে নিশু কুমারের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। প্রথম গোলটার ক্ষেত্রে তিনি 'ভিলেন' হয়ে উঠেছেন। কেন আরও সলিড ডিফেন্স গড়তে পারলেন না তিনি, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কারণ তিনি বলটা ছেড়ে দিলেও চেন্নাইনের অপর ফুটবলার গোল করার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ফলে শেষরক্ষা হত না। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও অনেকে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছেন। দ্বিতীয়ার্ধে তিনি যাবতীয় অপমানের জবাব দিতে পারেন কি না, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে।


```