Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

East Bengal FC: 'ইয়ার্কি হচ্ছে এগুলো?' ইস্টবেঙ্গলের লজ্জার হারে বিক্ষোভ সমর্থকদের

এই ভিডিওয় বাংলার স্বনামধন্য গায়ক তথা ইস্টবেঙ্গল সমর্থক মনোময় ভট্টাচার্যকেও দেখতে পাওয়া গিয়েছে।

East Bengal FC: 'ইয়ার্কি হচ্ছে এগুলো?' ইস্টবেঙ্গলের লজ্জার হারে বিক্ষোভ সমর্থকদের

ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভের মধ্যে পড়েছেন গায়ক মনোময় ভট্টাচার্য্য

শেষ আপডেট: 6 March 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের সময়টা একেবারে ভাল যাচ্ছে না। ২০২৪-২৫ ISL টুর্নামেন্টে তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা যারপরনাই হতাশ ছিলেন। কিন্তু, সেই কাটা ঘায়ে এবার নুনের ছিটে দিল এফসি চ্যালেঞ্জ লিগে আর্কাদাগ এফকে-র বিরুদ্ধে পরাজয়। বুধবার (৫ মার্চ) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের এই দলটার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু, শেষপর্যন্ত তারা ১-০ গোলে হেরে গিয়েছে।

এই ম্যাচ শেষ হতে না হতেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, একদল ইস্টবেঙ্গল সমর্থক স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। মশালবাহিনীর এই হতশ্রী পারফরম্যান্স তাঁরা একেবারে মেনে নিতে পারছেন না। এমনকী, তাঁরা দলের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ জানানোর ব্যাপারে উদ্যত হয়েছিলেন। একজন সমর্থক একরাশ ক্ষোভ নিয়ে বলেন, 'আমাদের আবেগের কোনও দাম নেই? ইয়ার্কি হচ্ছে এগুলো?' ভিডিওর বেশ কয়েকটি জায়গায় অশ্রাব্য গালিগালাজ থাকার কারণে, তা এই প্রতিবেদনে দেওয়া সম্ভব হল না।

এই ভিডিওয় বাংলার স্বনামধন্য গায়ক তথা ইস্টবেঙ্গল সমর্থক মনোময় ভট্টাচার্যকেও দেখতে পাওয়া গিয়েছে। তাঁর কাছেই বিক্ষুব্ধ সমর্থকরা নিজেদের অভিযোগ জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মনোময় ভট্টাচার্য বললেন, 'জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের আশা নিয়ে চলতে হয়। এই হারের পর আমাদের সকলের খারাপ লাগছে। তবে যতটা তাড়াতাড়ি সম্ভব জয়ের সরণীতে ফেরা যায়, সেটাই সকলে চেষ্টা করছেন।'

প্রসঙ্গত, ম্যাচের ১০ মিনিটেই ফলাফল কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল। আর্কাদাগের হয়ে গোল করলেন গুরবানোভ। বক্সের ঠিক বাইরেই বলটা পেয়েছিলেন গুরবানোভ। ইস্টবেঙ্গেল ডিফেন্ডারদের তিনি কার্যত রক্ষণ হিসেবে ব্যবহার করলেন। গোলপোস্টের বাঁ দকের কোণ ধরে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। প্রভসুখন সিং ডাইভ দিলেও, কোনও লাভ হয়নি।

দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালের দিকে আপাতত লাল-হলুদ ব্রিগেডকে তাকিয়ে থাকতে হবে। আগামী ১২ মার্চ এই দুটো দলের মধ্যে রিটার্ন লেগের ম্যাচ আয়োজন করা হবে। অ্যাওয়ে ম্যাচেও লাল-হলুদ ব্রিগেড কতটা সুবিধে করতে পারবে, তা নিয়ে দলের সমর্থকরা ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করছেন। কারণ ইস্টবেঙ্গলকে শুধুমাত্র জিতলেই হবে না, গোলের ব্যবধানটাও মাথায় রাখতে হবে।


```