এই জাপানি ফুটবলার সুপার কাপ এবং আইএফএ শিল্ড-ও খেলেছেন। কিন্তু দলের হয়ে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি।

শেষ আপডেট: 16 January 2026 00:23
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালেই শুরু হয়েছিল পথচলা। এক বছরের আগেই ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) সঙ্গে এই যাত্রায় ইতি টানলেন হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)।
হিরোশি ইতিমধ্যে জাপানের উদ্দেশে রওনাও দিয়েছেন, এমনটাই বলছে তাঁর সোশ্যাল মিডিয়া। বিমানে বসে একটি ছবি পোস্ট করেছেন ফুটবলার নিজেই।
ইস্টবেঙ্গল এফসি এক সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, ''ইস্টবেঙ্গল এফসি এবং হিরোশি ইবুসুকি পারস্পরিকভাবে আলাদা হতে সম্মত হয়েছে। আমাদের সঙ্গে তাঁর পেশাদারিত্ব এবং অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় শুভকামনা রইল।
প্রসঙ্গত, হিরোশি ইবুসুকি ২০২৫ সালে সেপ্টেম্বর ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হন। এই জাপানি ফুটবলার সুপার কাপ এবং আইএফএ শিল্ড-ও খেলেছেন। কিন্তু দলের হয়ে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। জাপানি এই ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে নিয়ে অনেক সমালোচনাও তৈরি হয় ক্লাবের অন্দরে। বৃহস্পতিবার পারস্পরিক সম্মতিতে ইস্টবেঙ্গল ছাড়লেন হিরোশি।