Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal FC: খেলার মাঝেই ঝামেলা, চলল ধাক্কাধাক্কিও! বিতর্কিত ম্যাচে পরাস্ত ইস্টবেঙ্গল

ঘটনাটি ৮৮ মিনিটের। ইস্টবেঙ্গলের সুপারস্টার মেসি বাউলি বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেছিলেন।

East Bengal FC: খেলার মাঝেই ঝামেলা, চলল ধাক্কাধাক্কিও! বিতর্কিত ম্যাচে পরাস্ত ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল এবং আর্কাদাগ ফুটবলারদের মধ্যে ঝামেলা

শেষ আপডেট: 5 March 2025 21:44

দ্য ওয়াল ব্যুরো: ভাগ্যের চাকা ঘোরাতে পারল না ইস্টবেঙ্গল এফসি। চলতি ISL টুর্নামেন্টে তারা একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। এমনকী, প্লে-অফের দরজা ইতিমধ্যে তাদের সামনে বন্ধ হয়ে গিয়েছে। আশা ছিল, এএফসি চ্য়ালেঞ্জ লিগে হয়ত তারা ভাল পারফরম্যান্স করতে পারবে। কিন্তু, সেটাও আপাতত হল না।

বুধবার প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্কাদাগ এফকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচ চলাকালীন দুটো দলের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে সেটা হাতাহাতি এবং ধাক্কাধাক্কির পর্যায়েও চলে গিয়েছিল। কী হয়েছিল ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

ঘটনাটি ম্যাচের ৮৮ মিনিটের। ইস্টবেঙ্গলের সুপারস্টার মেসি বাউলি বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেছিলেন। এই ঘটনায় রেফারি খেলা থামিয়ে দিতে বাধ্য হন। এরপরই লাল-হলুদ ফুটবলাররা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। পাল্টা চড়াও হয় আর্কাদাগের ফুটবলাররাও। চোখের নিমেষে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চলে ধাক্কাধাক্কি এবং হাতাহাতিও। পাশাপাশি গ্যালারি থেকে ইস্টবেঙ্গল সমর্থকরাও এই সিদ্ধান্তের কারণে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

যদিও সাময়িক বিরতির পর ফের শুরু হয় খেলা। কিন্তু, ইস্টবেঙ্গল আর এই ম্যাচে ফিরতে পারেনি। ০-১ গোলে তারা এই ম্যাচটা হাতছাড়া করে। ম্যাচের ১০ মিনিটে গোল করেছিলেন গুরবানোভ। এরপর ইস্টবেঙ্গলের কাছেও অবশ্য বেশ কয়েকটা গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। আপাতত লাল-হলুদ সমর্থকরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছে। রিটার্ন লেগের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচটা তারা জিততে পারে কি না, আপাতত সেটাই দেখার।


```