Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গল ফিরল সেই পয়েন্ট নষ্টের খেলায়, পাঁচ গোল দেওয়ার পরেই ড্র ক্লেটনদের

গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে হারানোর পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ফিরল সেই পয়েন্ট নষ্টের খেলায়, পাঁচ গোল দেওয়ার পরেই ড্র ক্লেটনদের

শেষ আপডেট: 9 December 2023 22:32

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে হারানোর পরের ম্যাচেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। তারা ফিরল সেই আগের ব্যর্থতার সরণীতে।

শনিবার যুবভারতীতে আইএসএলের ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে লাল হলুদ দল। ম্যাচে বহু সুযোগ পেয়েও হাতছাড়া করে ক্লেটন সিলভারা।

আইএসএলে এবার নতুন দল হিসেবে খেলছে পাঞ্জাব এফসি। তাদের হারাতে পারবে না দল, সেটি ভাবতে পারেননি লাল হলুদ সমর্থকরা। তাঁরা রাতে যুবভারতী থেকে ফিরলেন বিফল মনোরথ হয়ে। যে দলটি গত ম্যাচেই পাঁচ গোলে জিতেছে, সেই দলটাই এমন সাধারণমানের হয়ে যাবে, ভাবা যায়নি। না হলে সবটাই ঠিক হয়েছে, কিন্তু বিপক্ষ বক্সে গিয়ে পেরে উঠতে পারেননি ক্লেটন, নন্দকুমাররা।

প্রথমার্ধে পাঞ্জাব চাপ ধরে রাখলেও বিরতির পরে খেলায় ফেরার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। তারা ম্যাচে অনেক সুযোগও পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।

আইএসএলে টানা দুটি ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। গত খেলায় বড় ব্যবধানে জয়ের পরে এদিন কমজোরি দলকে হারিয়ে দেবে, সেই নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন দলের ফুটবলাররাও। কিন্তু লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের কৌশল খাটেনি এদিন।  

সব থেকে বড় বিষয়, পয়েন্ট অপচয় করেও ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে। কার্লোসের দলের পয়েন্ট নয়। 


```