Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিরতিতে পিছিয়ে ইস্টবেঙ্গল, সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনাল চলছে কলিঙ্গ স্টেডিয়ামে

১২ বছর কোনও সর্বভারতীয় ট্রফি নেই ইস্টবেঙ্গলের। শেষবার এখানেই ২০১৮ সালে প্রথম সুপার কাপ ফাইনালে লাল হলুদ দল ফাইনালে উঠে হেরে যায় বেঙ্গালুরু এফসি-র কাছে।

বিরতিতে পিছিয়ে ইস্টবেঙ্গল, সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনাল চলছে কলিঙ্গ স্টেডিয়ামে

শেষ আপডেট: 28 January 2024 20:40

দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপের টানটান ফাইনাল ম্যাচ চলছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। খেলার ৩৮ মিনিটে ওড়িশার এফসি-র হয়ে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে রয়েছে তারা। লড়াই চালিয়েও পিছিয়ে রয়েছে কার্লোস কুয়াদ্রাতের লাল হলুদ বাহিনী।

১২ বছর কোনও সর্বভারতীয় ট্রফি নেই ইস্টবেঙ্গলের। শেষবার এখানেই ২০১৮ সালে প্রথম সুপার কাপ ফাইনালে লাল হলুদ দল ফাইনালে উঠে হেরে যায় বেঙ্গালুরু এফসি-র কাছে। সেবার যিনি বেঙ্গালুরুর কোচ ছিলেন, সেই কার্লোসই ইস্টবেঙ্গলের হেডস্যারের ভূমিকায়।

এদিন ম্যাচে দুটি দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলেছে। একটা সময় আধিপত্য বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। খেলা যত গড়িয়েছে তত নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করেছে সার্জিও লোবেরোর ছেলেরা। মাঝমাঠে রয় কৃষ্ণ দুরন্ত, তাঁর পাস থেকেই মরিসিও গোলটি করে গিয়েছেন। সেইসময় বোকার মতো দাঁড়িয়েছিলেন লাল হলুদের রক্ষণভাগের তারকারা।

বিরতির আগে রয় কৃষ্ণ ও মরিসিও জুটি বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাঁরা বারবার লাল হলুদ রক্ষণে আক্রমণ করেছেন। তখনই বোঝা গিয়েছিল গোল বুঝি সময়ের অপেক্ষা, সেটাই হল রয় কৃষ্ণের ঠিকানা লেখা পাসে।

লাল হলুদের পক্ষে সিলভা, পারদো, হিজাজি কয়েকটি ক্ষেত্রে আক্রমণ গড়ার চেষ্টা করলেও বিপক্ষের ডিফেন্ডাররা সজাগ ছিলেন।


```