Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানের সঙ্গে ডার্বির স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, সুপার কাপে বিদায় নিল লাল-হলুদ ব্রিগেড

ভুবনেশ্বরে সুপার কাপে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল।

মোহনবাগানের সঙ্গে ডার্বির স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের, সুপার কাপে বিদায় নিল লাল-হলুদ ব্রিগেড

প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 20 April 2025 23:14

দ্য ওয়াল ব্যুরো: ভুবনেশ্বরে সুপার কাপে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। ফলে চলতি মরসুমে আর কোনও প্রতিযোগিতায় থাকল না লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই টুর্নামেন্টে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম ম্যাচেই বিদায় নিতে হল তাদের। সুপার কাপের কোয়ার্টার ফাইনালে এখন কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে মোহনবাগানের।

প্রথমার্ধে আনোয়ার আলির ভুলে পাওয়া পেনাল্টি থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও, দ্বিতীয়বার আর সুযোগ হাতছাড়া করেননি ব্লাস্টার্সের জিমিনেজ। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার একটি শটে ব্যবধান ২-০ করেন নোয়া। প্রভসুখন গিলের হাতে বল লাগলেও তা ঠেকানো যায়নি। ম্যাচের ইনজুরি টাইমে ব্লাস্টার্স আরও একটি গোলের সুযোগ পেলেও তা মিস করেন নোয়া।

এই ম্যাচে ইস্টবেঙ্গল ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে থাকেনি। পুরো ম্যাচেই আক্রমণে অনিয়মিত ও ছন্দহীন দেখা যায় লাল-হলুদ শিবিরকে। ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজো বলেন, “কোচ হিসেবে এই হার ও পারফরম্যান্সের দায় আমার। তবে প্রথম গোল খাওয়ার পরেই মনে হচ্ছিল, দল যেন জেতার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। এইভাবে খেললে কোনও দলকেই চ্যালেঞ্জ করা সম্ভব নয়।”

মরসুমের শুরু থেকে শেষ—হতাশাই ছিল সঙ্গী। আইএসএল-এ ব্যর্থতার পর এএফসি চ্যালেঞ্জ লিগেও নকআউটে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। এই মরসুমে একমাত্র মহিলা দলের ট্রফি জয় কিছুটা স্বস্তি দিয়েছে সমর্থকদের।


```