Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন প্রতিভা খুঁজতে যুবভারতীতে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কোচ

সাম্প্রতিক ময়দানি বিতর্ক আনোয়ার আলির বিষয় নিয়ে যে তিনি ভাবিত নন, সেটি পরিষ্কার বোঝা গিয়েছে।

নতুন প্রতিভা খুঁজতে যুবভারতীতে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কোচ

শনিবার যুবভারতীতে ডার্বি ম্যাচ দেখতে হাজির কুয়াদ্রাত। ছবি : প্রিয়াঙ্কা পাত্র

শেষ আপডেট: 13 July 2024 15:10

প্রীতি সাহা

নতুন প্রতিভার সন্ধানে যুবভারতীতে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। শনিবার দুপুরে তিনি বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে খেলা দেখতে চলে এসেছেন। কার্লোসকে দেখে মনে হয়েছে তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে।

সাম্প্রতিক ময়দানি বিতর্ক আনোয়ার আলির বিষয় নিয়ে যে তিনি ভাবিত নন, সেটি পরিষ্কার বোঝা গিয়েছে। ওই প্রসঙ্গকে তিনি সন্তর্পণে এড়িয়ে গেলেও তরুণ প্রতিভা অন্বেষণে তিনি বেশি আগ্রহী।

‘দ্য ওয়াল’কে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে লাল হলুদ দলের হেডস্যার জানিয়েছেন, এই ডার্বিতে জুনিয়রদের পরীক্ষা। তাদের দেখতেই আমি মাঠে এসেছি। আইএসএলের কাজ যে তিনি এখন থেকে শুরু করে দিতে চান, সেটি স্পষ্ট কুয়াদ্রাতের কথায়।

যুবভারতীর মেইন গেটের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ কোচ জানিয়েছেন, এই ডার্বিতে অনেক ছেলেই নতুন মাঠে নামবে, তাদের কলজের জোরটা দেখব। যদি উর্ত্তীর্ণ হতে পারে, তা হলে সিনিয়র দলের প্রথম একাদশে অবশ্যই আসবে। তবে আমার কাছেও এটা এক বিশেষ অভিজ্ঞতা জুনিয়রদের লড়াই দেখব।’’

মোহনবাগান সিনিয়র দলের স্প্যানিশ কোচ হোসে মোলিনা এখনও কলকাতায় না পৌঁছলেও কুয়াদ্রাত এসে গিয়েছেন। তাঁর আপাতত লক্ষ্য ডুরান্ড কাপ ফুটবল। বিশ্বের অন্যতম প্রাচীনতম টুর্নামেন্ট শুরু হবে ২৭ জুলাই। মোহনবাগান প্রথমে নামবে। ১৮ অগস্ট ডুরান্ডের ডার্বি ম্যাচ।

ডুরান্ডের প্রস্তুতি দ্রুত শুরু করে দেবেন কুয়াদ্রাত। তিনি কুশলী কোচ, আগে থেকে গেমপ্ল্যান তৈরিতে সিদ্ধহস্ত। তাই শনি ডার্বিতে দুই প্রধানের রিজার্ভ দল খেলতে নামলেও তিনি প্রতিভা সন্ধানে ব্যস্ত।    


```