Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গলের পাখির চোখ আইএসএলের প্লে অফ! কোচও বলছেন, ‘আর পিছন ফিরে তাকানো নয়’

জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে দু'জন নয়া বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে ভিক্টর ভাসকুয়েজকে নর্থইস্টের বিরুদ্ধে খেলানো হবে কিনা, সেটি কোচ ঠিক করেননি।

ইস্টবেঙ্গলের পাখির চোখ আইএসএলের প্লে অফ! কোচও বলছেন, ‘আর পিছন ফিরে তাকানো নয়’

শেষ আপডেট: 10 February 2024 12:45

দ্য ওয়াল ব্যুরো: অতীতে যা হয়েছে, সেটি আর মনে রাখতে চাইছেন না ইস্টবেঙ্গল শিবির। আরও ভাল করে বললে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। গত ডার্বি ম্যাচে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে। সেই আক্ষেপ না গেলেও সেটি ভেবে মাথা খারাপ করতে চান না বিদেশি কোচ। দলের ফুটবলারদেরও বলছেন, এবার গা-হাত-পা ঝাড়া দিয়ে উঠে প্লে অফের জন্য খেলো।

লাল হলুদের পয়েন্ট তালিকার কোনও উন্নতি হয়নি। শনিবার গুয়াহাটির মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে কোচ পইপই করে একটা কথাই ছেলেদের বলেছেন, ‘গোলের সংখ্যা বাড়াতে হবে। আগে গোল করো ঠিক আছে, সেটি ধরে রাখতে হবে। আগে ভুল হয়েছে, সেটি নিয়ে বেশি ভাবলে চলবে না। নতুন উদ্যমে মাঠে নামতে হবে।’

জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে দু'জন নয়া বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। তার মধ্যে ভিক্টর ভাসকুয়েজকে নর্থইস্টের বিরুদ্ধে খেলানো হবে কিনা, সেটি কোচ ঠিক করেননি।

অন্যজন, ফেলিসিয়ো ব্রাউনও গুয়াহাটি পৌঁছে গিয়েছেন। বোরহা ও সিভেরিওকে বাতিল করে আক্রমণে জোর দিতে চাইছিলেন কোচ। সেই কারণেই তাঁদের আনা হয়েছে। কার্লোস বলেছেনও, ‘গোল দিতে হবে বিপক্ষকে, সেইজন্যই দুই বিদেশিকে আনা হয়েছে। এবার আমাদের সমস্যা মিটবে আশা করি।’

রেফারিং নিয়ে আর বিশেষ কিছু এদিন বলেননি। লাল হলুদের স্বপ্নের ফেরিওয়ালা জানিয়ে রেখেছেন, ‘যা আমাদের হাতে নেই, সেটি ভেবে লাভ নেই। আমরা শেষ চেষ্টা করতে পারি। তারজন্য বাকি ম্যাচে হারা চলবে না। কারণ হারলে প্লে অফে যাওয়ার সুযোগ হারাব আমরা। সেটি আমি ও দলের ছেলেরাও চাইছে না।’


```