Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতারাতি নায়ক! লাল হলুদের ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ ক্লেটনই

বড় ম্যাচে গোল না থাকার আক্ষেপ মিটল ক্লেটন সিলভার। এতদিন ধরে লাল হলুদ শিবিরের মধ্যমণি, অথচ ডার্বিতে গোল ছিল না। সুপার কাপে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ব্রাজিলীয় তারকা।

রাতারাতি নায়ক! লাল হলুদের ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ ক্লেটনই

শেষ আপডেট: 20 January 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: বড় ম্যাচে গোল না থাকার আক্ষেপ মিটল ক্লেটন সিলভার। এতদিন ধরে লাল হলুদ শিবিরের মধ্যমণি, অথচ ডার্বিতে গোল ছিল না। সুপার কাপে জোড়া গোল করে নায়ক বনে গেলেন ব্রাজিলীয় তারকা।

একটা সময় লাল হলুদ জার্সিতে স্মরণীয় ম্যাচ খেলেছিলেন ডগলাস, গিলমাররা। এবার তাঁদের দেশেরই এক তারকা বাগানকে চুরমার করে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন।
ক্লেটনের প্রথম গোল ছিল রকেট গতির। প্রায় ৩০ গজ দূর থেকে শটে বল জালে রাখেন। ম্যাচ জেতানো দলের শেষ গোলটি করেছেন অসাধারণ রিফ্লেক্সে ভর করে। যিনি খেলা শেষে দলের সমর্থকদের জয় উৎসর্গ করেছেন।

দলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক জানিয়েছেন, একটা সময় দলের ব্যর্থতায় তাঁরা ভেঙে পড়েননি বলেই এদিনটা এসেছে। নিজের গোল করার কথা নিয়ে একটাই কথা বলেন, দলের এই জয় শুধু আমার নয়, বাকিদেরও সমান কৃতিত্ব। সিলভা দলের কোচ ও সাপোর্ট স্টাফদেরও সমান প্রশংসা করেছেন।

আগে থেকেই সমর্থকরা জানতেন যতই নন্দকুমার কিংবা হিজাজি মাহেররা থাকুন না কেন, সিলভার ম্যাজিক না থাকলে ম্যাচ জেতা অসম্ভব হবে। সেই ম্যাজিকই দেখা গেল খেলার মধ্যে। একটা সময় বাগান এগিয়ে থাকলেও নিজেদের প্রতি আত্মবিশ্বাসে সবটা সম্ভব, সেটি প্রমাণ করেছেন এই ব্রাজিলীয়।

জয় ইস্টবেঙ্গল স্লোগান তুলে গ্যালারির সামনে দু’কানের পাশে হাত রেখে সিলভার উল্লাসও নজর কেড়ে নিয়েছে। তিনি বলেছেন, আমার সঙ্গে এবার পরিবার রয়েছে, তারাও মাঠে ছিল। আর এই ম্যাচে গোল ছিল না বলে বাড়তি আনন্দ পেয়েছিলাম, তাই এমন ভঙ্গি। 


```