Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগে চেনা ছন্দে ইস্টবেঙ্গল, জোড়া গোলে রেলকে উড়িয়ে দিলেন আমনরা

খেলার শুরু থেকেই দাপট ছিল লাল হলুদের। তারা বারবার আক্রমণে গেলেও বিপক্ষ গোলবক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছিল।

কলকাতা লিগে চেনা ছন্দে ইস্টবেঙ্গল, জোড়া গোলে রেলকে উড়িয়ে দিলেন আমনরা

ইস্টবেঙ্গলের দুই গোলদাতা।

শেষ আপডেট: 24 July 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে চেনা ছন্দে বিরাজ করছে ইমামি ইস্টবেঙ্গল। তারা রেলওয়ে এফসি-কে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। লাল হলুদের হয়ে দুটি গোল করেছেন মহম্মদ মুশারফ ও আদিল আমল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের ‘বি’ গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল।

খেলার শুরু থেকেই দাপট ছিল লাল হলুদের। তারা বারবার আক্রমণে গেলেও বিপক্ষ গোলবক্সে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। রেলের দলটি প্রায় সবাই মিলে ডিফেন্স করছিলেন।    

খেলার ২৫ মিনিটে মাঠের ডানদিক থেকে জোরালো শট মেরেছিলেন আমন সিকে। কিন্তু পোস্টের ওপর দিয়ে বেরিয়ে গিয়েছে। তার কিছু পরেই শ্যামল বেসরার শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান রেলের গোলরক্ষক শুভঙ্কর।

বিরতির কিছু আগে ইস্টবেঙ্গল গোল করে। বাঁদিক থেকে সেন্টার করতে চেয়েছিলেন মহম্মদ মুশারফ। কিন্তু রেলের গোলরক্ষক এগিয়ে এলে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে রাখেন।

দ্বিতীয়ার্ধেও ভাল খেলেছে ইস্টবেঙ্গল। সারা মাঠ জুড়ে তাদের আক্রমণ ছিল। আমন সিকে–র ছোট কর্নার থেকে বল পেয়ে সেন্টার করেন মুশারফ। মুশারফের সেন্টার ৬ গজ বক্সে হেডে নামিয়ে দেন বিজয় মুর্মু। আদিল আমল ডানপায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন। ২–০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা অবশ্য বাছতে হলে রেলের গোলরক্ষক শুভঙ্করের কথা বলতেই হবে। তিনি গোলের নিচে দূর্ভেদ্য না হয়ে উঠলে ইস্টবেঙ্গল হাফডজন গোলে জয় পেত।

এই ম্যাচে লাল হলুদ দল পায়নি সায়ন বন্দ্যোপাধ্যায়, পিভি বিষ্ণুর মতো নামী তারকারা। তারপরেও রেলকে বেলাইন করে দিয়েছে বিনো জর্জের ছেলেরা। তারা যোগ্য দল হিসেবেই লিগে নিজেদের প্রভাব কায়েম রেখেছে। 


```