Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

লাল হলুদের কলিঙ্গ জয়, রুদ্ধশ্বাস লড়াই করে সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল

কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গল। তারা রবিবার ভুবনেশ্বরের মাঠে ঘরের দল ওড়িশা এফসি-কে হারিয়েছে দাপটের সঙ্গেই।

লাল হলুদের কলিঙ্গ জয়, রুদ্ধশ্বাস লড়াই করে সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 28 January 2024 22:54

দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল ইমামি ইস্টবেঙ্গল। তারা রবিবার ভুবনেশ্বরের মাঠে ঘরের দল ওড়িশা এফসি-কে হারিয়েছে দাপটের সঙ্গেই। ম্যাচের অতিরিক্ত সময়ে ক্লেটন সিলভার গোলে লাল হলুদ দল জিতল ৩-২ গোলে।  ১২ বছর পরে আবারও সর্বভারতীয় ট্রফি জিতল ইস্টবেঙ্গল। ২০১২ সালে শেষ জিতেছিল ফেডারেশন কাপে। তারপর দীর্ঘ খরা মিটল স্প্যানিশ কোচের হাত ধরেই। 

ম্যাচের বিরতিতে পিছিয়ে পড়েছিল লাল হলুদ দল। খেলার ৩৮ মিনিটে দিয়েগো মরিসিও গোল করে দলকে এগিয়ে দেন। ৫০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দকুমার। ৬১ মিনিটে আবারও লাল হলুদের গোল। পেনাল্টি থেকে আসল কাজ সারেন সাউল ক্রেসপো। বক্সের মধ্যে বোরহাকে ট্রিপ করে ফেলে দিয়েছিলেন বিপক্ষের ডিফেন্ডাররা।

 টানটান ম্যাচে ইস্টবেঙ্গল সুপার কাপ ফাইনালে ২-১ গোলে এগিয়ে ছিল। দুরন্ত খেলছিল লাল হলুদ বাহিনী। বিরতির পরে পুরো বদলে গিয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল। সারা মাঠ দাপিয়ে খেলছেন তাঁর দল। ২০ সেকেন্ড আগে ওড়িশা গোল করে ২-২ সমতা ফেরায়। সেইসময় সাহু পেনাল্টি থেকে গোল শোধ করেন। অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে লাল হলুদের অধিনায়ক ক্লেটনের পা থেকে জয়ের গোল এসেছে। খেতাব এল দলনেতার কৃতিত্বে।  

বিরতির পাঁচ মিনিট পরে মহেশের সোনার পাস থেকে নন্দকুমার সেকর গোল করে সমতা ফেরান। ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে এগিয়ে দেন সাউল ক্রেসপো। ওড়িশা ডিফেন্ডাররা বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন দুর্দান্ত বোরহাকে।

 সুপার কাপের টানটান ফাইনাল ম্যাচ হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। খেলার ৩৮ মিনিটে ওড়িশার এফসি-র হয়ে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে ছিল সার্জিও লোবেরোর দল।

১২ বছর কোনও সর্বভারতীয় ট্রফি ছিল না ইস্টবেঙ্গলের। শেষবার এখানেই ২০১৮ সালে প্রথম সুপার কাপ ফাইনালে লাল হলুদ দল ফাইনালে উঠে হেরে যায় বেঙ্গালুরু এফসি-র কাছে। সেবার যিনি বেঙ্গালুরুর কোচ ছিলেন, সেই কার্লোসই ইস্টবেঙ্গলের হেডস্যারের ভূমিকায়।

এদিন ম্যাচে দুটি দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলেছে। একটা সময় আধিপত্য বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। খেলা যত গড়িয়েছে তত নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করেছে সার্জিও লোবেরোর ছেলেরা। মাঝমাঠে রয় কৃষ্ণ দুরন্ত, তাঁর পাস থেকেই মরিসিও গোলটি করে গিয়েছেন। সেইসময় বোকার মতো দাঁড়িয়েছিলেন লাল হলুদের রক্ষণভাগের তারকারা।

বিরতির আগে রয় কৃষ্ণ ও মরিসিও জুটি বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাঁরা বারবার লাল হলুদ রক্ষণে আক্রমণ করেছেন। তখনই বোঝা গিয়েছিল গোল বুঝি সময়ের অপেক্ষা, সেটাই হল রয় কৃষ্ণের ঠিকানা লেখা পাসে।

লাল হলুদের পক্ষে সিলভা, পারদো, হিজাজি কয়েকটি ক্ষেত্রে আক্রমণ গড়ার চেষ্টা করলেও বিপক্ষের ডিফেন্ডাররা সজাগ ছিলেন।


```