Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ইস্টবেঙ্গলই জয়ী লিগের শতবর্ষের ডার্বিতে, তছনছ মোহনবাগান

দুরন্ত ইস্টবেঙ্গল। তারা স্মরণীয় করে রাখল শনিবারের বিকেলের যুবভারতী। চির প্রতিপক্ষ মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাল হলুদ। 

ইস্টবেঙ্গলই জয়ী লিগের শতবর্ষের ডার্বিতে, তছনছ মোহনবাগান

গোলের উল্লাস ইস্টবেঙ্গল ফুটবলারদের। শনিবার যুবভারতীতে।

শেষ আপডেট: 13 July 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের ডার্বিতে দুরন্ত ইস্টবেঙ্গল। তারা স্মরণীয় করে রাখল শনিবারের বিকেলের যুবভারতী। চির প্রতিপক্ষ মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাল হলুদ।  এই ম্যাচটি ছিল লিগ ডার্বির শতবর্ষ। এমনিতেই লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, এই জয়ের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল লাল হলুদ বাহিনী। 

খেলার ৬৪ মিনিটের মাথাতেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তারা গোল করেছে ৫০ এবং ৬৪  মিনিটে। গোলদাতা পিভি বিষ্ণু ও জেসিন টিকে। বিরতির পরে খেলা ধরে নিয়েছিলেন লাল হলুদ ফুটবলাররা।  রীতিমতো কাঁপছে মোহনবাগান ডিফেন্স।  মোহনবাগানের হয়ে একেবারে শেষে ব্যবধান কমিয়েছেন সুহেল ভাট। 

প্রথম গোলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রথম টাচটা দুর্দান্ত ছিল। তাতেই কেটে যায় মোহনবাগান ডিফেন্স। তারপরে বিষ্ণুর গোল করাটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কাঁপিয়ে দিলেন মোহনবাগানের জাল।

দ্বিতীয় গোলটি হয়েছে আমন ও জেসিনের সমঝোতার মাধ্যমে। গতকাল প্র্যাকটিসে দুইজনের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে যে বন্ধুত্ব অটুট রয়েছে, সেটি বোঝা গিয়েছে। তাঁদের খেলা দেখে মনে হয়েছে একে অপরের পরিপূরক।

শুধু তাঁরাই নন, দলের বাকিরাও দারুণ ফুটবল উপহার দিয়েছেন ইস্টবেঙ্গলের। বরং মোহনবাগান ম্যাচে বেশি মিসপাস করেছে, তাতে খেলার সৃজনশীলতা নষ্ট হয়ে গিয়েছে। তাদের খেলা দেখে সমর্থকদের মন ভরেনি। 

এবার অবশ্য সিনিয়র দল নিয়ে ডুরান্ড কাপ খেলতে নামবে দুই দলই। সেখানেই আসল পরীক্ষা দুই বড় দলের।  

এদিকে, এদিন বিরতির পরেই গোললাইন সেভ মোহনবাগানের! মোহনবাগানের গোলের একদম সামনে থেকে জোরালো শট আমনের। বটা গোলে ঢুকছিল। একসঙ্গে দু'জন মোহনবাগান ডিফেন্ডারের স্লাইডিং ট্যাকল। গোললাইন সেভ। বল বের করে দিল মোহনবাগান।

খেলার ৭৬ মিনিটে লাল হলুদ দল দশ জনে হয়ে গিয়েছে। রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়  অ্যাডভান্টেজ খেলাতেই পারতেন। বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিলেন। আর জোসেফ মার্টিনকে হলুদ কার্ড দেখালেন। দুটি হলুদ কার্ড। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হল জোসেফকে। 

তারপরেও অবশ্য ইস্টবেঙ্গলের খেলার ঝাঁঝ কমেনি। বরং তারা বিরতির পরে মোহনবাগানকে দাঁড়াতেই দেয়নি।  সবুজ মেরুন দলের হয়ে রিজার্ভ একাদশে খেলতে নেমেছিলেন সিনিয়র গ্লেন মার্টিন্স। আর লাল হলুদের হয়ে নেমেছিলেন নামী তারকা ডেভিড। 

মোহনবাগান কোচের এই ম্যাচে কী কৌশল ছিল বোঝা যায়নি। বরং লাল হলুদ কোচ বিনো জর্জ যে বিরতির পরে দলের খেলার ধরন আমূল বদলে দেবেন, সেটি সমর্থকরাও ভাবতে পারেননি। তিনি দুটি উইং ব্যবহার করেছেন ম্যাচে। 


```