Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেরলের মাঠে ইস্টবেঙ্গলের চার গোল, জোড়া গোল ক্রেসপো ও মহেশের

তুমুল টানটান হয়েছে ম্যাচটি। বাকি চার গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। কেরলের মাঠে তাদের দর্শকদের সামনে ইস্টবেঙ্গলের জয় সবদিক থেকে গুরুত্বপূর্ণ। তাও আবার কোচ কুয়াদ্রাত ছিলেন না এদিন ডাগআউটে।

কেরলের মাঠে ইস্টবেঙ্গলের চার গোল, জোড়া গোল ক্রেসপো ও মহেশের

শেষ আপডেট: 3 April 2024 21:52

দ্য ওয়াল ব্যুরো: কেরলের মাঠে আইএসএলে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। তারা ৪-২ গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচে প্রথমে পিছিয়ে গিয়েছিল লাল হলুদ জার্সিধারীরা। তবে কেরলের দুটি লাল কার্ড ম্যাচে পার্থক্য হয়ে গিয়েছে। দুই তারকাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।  

কেরল দলটি ম্যাচের ২৩ মিনিটে ফেডর কার্নিচের দেওয়া গোলে এগিয়ে যায়। ইস্টবেঙ্গল সমতায় ফেরে সাউল ক্রেসপোর দেওয়া পেনাল্টি গোলে। বিরতির পরে লাল হলুদ দলের খেলার মধ্যে সৃজনশীলতার ছাপ দেখা গিয়েছে। ম্যাচের ৭১ মিনিটে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দেন ক্রেসপো ফের গোল করে।

তুমুল টানটান হয়েছে ম্যাচটি। বাকি চার গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। কেরলের মাঠে তাদের দর্শকদের সামনে ইস্টবেঙ্গলের জয় সবদিক থেকে গুরুত্বপূর্ণ। তাও আবার কোচ কুয়াদ্রাত ছিলেন না এদিন ডাগআউটে। কার্ড সমস্যার কারণে তাঁকে পায়নি দল। তবে সহকারী কোচ বিনো জর্জ দেখালেন পুরনো দলের বিরুদ্ধে তাঁর রণকৌশলও সমানভাবে খেটে যেতে পারে।

লাল হলুদের হয়ে শেষ দুটি গোল নাওরেম মহেশের। তিনি কেন ইস্টবেঙ্গল দলের সম্পদ, সেটি আরও একবার বোঝা গিয়েছে। নাওরেম গোলগুলি করেছেন ৮২ ও ৮৭ মিনিটে। ম্যাচের ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের ক্লিয়ারেন্স করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দিয়েছিলেন। ওই একটা ভুল ছাড়া লাল হলুদ বাহিনী ভাল ফুটবল খেলেছে। 

এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের প্লে অফের আশা থাকল। তাদের ২০ ম্যাচে ২১ পয়েন্ট। বাকি ম্যাচে তাদের জিততেই হবে। 


```