Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলে অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, সেই ক্লেটনের গোলেই শেষ হাসি কুয়াদ্রাতের

সুপার কাপ জয়ের পরে লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে।

আইএসএলে অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, সেই ক্লেটনের গোলেই শেষ হাসি কুয়াদ্রাতের

শেষ আপডেট: 17 February 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল।

লিগে টানা ছয় ম্যাচে জয়হীন ছিল ইমামি ইস্টবেঙ্গল। শেষ দুটি ম্যাচে তারা হেরেছিল। সুপার কাপ জয়ের পরে লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে।

হায়দরাবাদ লিগের লাস্ট বয়। তারা ১৪টি ম্যাচে জয় পায়নি, চারটি ম্যাচ ড্র করেছে, বাকি ম্যাচে হেরেছে। ঘরের মাঠে শনিবারও তারা হারল ইস্টবেঙ্গলের কাছে ০-১ গোলে।  এই জয়ের সুবাদে কার্লোস কুয়াদ্রাতের দল ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে তালিকায় আটে চলে এল। লিগের প্রথম ছয়ে থাকাই লক্ষ্য লাল হলুদ বিদেশি কোচের।

ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জয়ের গোল ব্রাজিলীয় তারকা ক্লেটন সিলভার। কার্ড সমস্যা কাটিয়ে মাঠে ফিরেই গোল পেলেন তিনি। ম্যাচের ১১ মিনিটের মাথায় নিশু কুমারের ক্রস থেকে দুরন্ত হেডে বল জালে রাখেন দলের অধিনায়ক। এই নিয়ে মোট ১২টি গোল করে ফেললেন ক্লেটন।

ম্যাচের ৪১ মিনিটে ক্লেটনের জোড়া গোলে ২-০ এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। কিন্তু ওপেন গোল মিস করেন তিনি। হায়দরাবাদের একটি মিস পাস ধরে ব্রাউন পাস দেন সিলভাকে, ঠাণ্ডা মাথায় আসল কাজ সারতেই পারতেন, কিন্তু সেটি করতে না পারার আক্ষেপ থাকল দলের।

ইস্টবেঙ্গলকে এদিন জয় পেতে কালঘাম ছোটাতে হয়। না হলে বিরতির পরে একটা সময় বারবার আক্রমণে যাচ্ছিল ঘরের দল হায়দরাবাদ। কিছু ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিপার প্রতিরোধ গড়ে তুলেছেন। আবার কোনও সময়ে বিপক্ষ ফরোয়ার্ডদের ব্যর্থতাও চোখে লেগেছে।

লাল হলুদ কোচ এদিন দলের সব বিদেশিকে হাতে পেয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই ক্লেটনের সঙ্গে ছিলেন ব্রাউন ও ভাসকুয়েজ। মাহের ছিল একটু পিছনের দিকে। বেশ কিছু সময় ইস্টবেঙ্গল গোলের মতো জায়গায় পৌঁছে গিয়েও সুবিধে করতে পারেননি। একবার তো ক্লেটনের শট শেষ মুহূর্তে রক্ষা করেন বিপক্ষ ডিফেন্ডার।

দলের মাঝমাঠ ছন্দ হারাচ্ছে বারবারই। আক্রমণে চাপ পড়ে যাচ্ছে ক্লেটনের ওপর। তিনি গোল পেলে দল জেতে, না দিলে সমস্যায় পড়ে যায়, সেটাই ফের প্রমাণিত। 


```