Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্লেটনের জোড়া গোলে সুপার কাপে দারুণ শুরু ইস্টবেঙ্গলের

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপে দারুণ শুরু ইস্টবেঙ্গলের। তারা মঙ্গলবার ৩-২ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি-কে। লাল হলুদ দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় ক্লেটন সিলভা।

ক্লেটনের জোড়া গোলে সুপার কাপে দারুণ শুরু ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 9 January 2024 16:51

 মিনিদ্য ওয়াল ব্যুরো: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপে দারুণ শুরু ইস্টবেঙ্গলের। তারা মঙ্গলবার ৩-২ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি-কে। লাল হলুদ দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় ক্লেটন সিলভা।

ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও গোল খেয়ে গিয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল। শেষমেশ ক্রেসপো গোল করে দলের জয় সুনিশ্চিত করেছেন। ক্লেটন গোল করলেও গোল মিসও করেছেন। যে কারণে লাল হলুদ দলকে ভুগতে হয়েছে। আইএসএলে এই হায়দরাবাদের বিরুদ্ধেই ক্লেটন দুই গোল করেছিলেন। আর একই বিপক্ষের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল দাপট দেখিয়েছে ম্যাচে। খেলার কয়েক মিনিটের মধ্যেই ক্লেটন গোল মিস না করলে তখনই এগিয়ে যেত। ক্লেটনের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ৩৩ মিনিটে। তারপরেই হায়দরাবাদ গোল পেতে মরিয়া হতে থাকে। রামলুনচুঙ্গা গোল করে সমতা ফেরান ম্যাচে।

খেলার ৭৭ মিনিটে হায়দরাবাদের পক্ষে পেনাল্টি থেকে গোল করেন নিম দোরজে। লাল হলুদ রক্ষণের ফুটবলাররা বিপদ এড়াতে গিয়ে অবৈধভাবে ধক্কা দিয়েছিলেন। সেটাই চরম ভুল হয়। কিন্তু শেষদিকে লাল হলুদ দলের হয়ে বোরহা হেরেরার কর্নার থেকে জোরালো শটে গোল করেন ক্রেসপো। ওই শট আটকাতে পারেননি হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমণি। 

যেভাবে সুপার কাপে শুরু করল, তাতে সমর্থকরা আশান্বিত হতে পারেন।  দলের খেলায় যে বিন্যাস দেখিয়েছেন স্প্যানিশ কোচের ছেলেরা, তাতে বাকি দলগুলি চিন্তায় থাকবে বলাই যায়। 


```