
শেষ আপডেট: 28 January 2024 21:56
দ্য ওয়াল ব্যুরো: কলিঙ্গ সুপার কাপে ৯০ মিনিটে খেলার ফল ২-২। কেউ কাউকে ছাড়ছে না ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি।
ম্যাচের বিরতিতে পিছিয়ে পড়েছিল লাল হলুদ দল। খেলার ৩৮ মিনিটে দিয়েগো মরিসিও গোল করে দলকে এগিয়ে দেন। ৫০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দকুমার। ৬১ মিনিটে আবারও লাল হলুদের গোল। পেনাল্টি থেকে আসল কাজ সারেন সাউল ক্রেসপো। বক্সের মধ্যে বোরহাকে ট্রিপ করে ফেলে দিয়েছিলেন বিপক্ষের ডিফেন্ডাররা।
টানটান ম্যাচে ইস্টবেঙ্গল সুপার কাপ ফাইনালে ২-১ গোলে এগিয়ে ছিল। নির্ধারিত সময়ের শেষ সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে লাল হলুদ দল। না হলে তার আগে দুরন্ত খেলেছে লাল হলুদ বাহিনী। বিরতির পরে পুরো বদলে গিয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল। সারা মাঠ দাপিয়ে খেলেছে তাঁর দল।
সুপার কাপের টানটান ফাইনাল ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। খেলার ৩৮ মিনিটে ওড়িশার এফসি-র হয়ে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে ছিল সার্জিও লোবেরোর দল।
১২ বছর কোনও সর্বভারতীয় ট্রফি নেই ইস্টবেঙ্গলের। শেষবার এখানেই ২০১৮ সালে প্রথম সুপার কাপ ফাইনালে লাল হলুদ দল ফাইনালে উঠে হেরে যায় বেঙ্গালুরু এফসি-র কাছে। সেবার যিনি বেঙ্গালুরুর কোচ ছিলেন, সেই কার্লোসই ইস্টবেঙ্গলের হেডস্যারের ভূমিকায়।
এদিন ম্যাচে দুটি দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলেছে। একটা সময় আধিপত্য বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। খেলা যত গড়িয়েছে তত নিজেদের মাঠে আধিপত্য বিস্তার করেছে সার্জিও লোবেরোর ছেলেরা। মাঝমাঠে রয় কৃষ্ণ দুরন্ত, তাঁর পাস থেকেই মরিসিও গোলটি করে গিয়েছেন। সেইসময় বোকার মতো দাঁড়িয়েছিলেন লাল হলুদের রক্ষণভাগের তারকারা।
তার মধ্যে আবার বোরহাকে কনুই মারার জন্য দু’বার হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ওড়িশার মোর্তাদা। তাদের মতো অতিরিক্ত সময়ে লাল হলুদ দলও দশজনে হয়ে গিয়েছে শৌভিক দুবার কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায়।