
শেষ আপডেট: 13 July 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতীতে দুই গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। তারা গোল করেছে ৫০ এবং ৬৪ মিনিটে। গোলদাতা পিভি বিষ্ণু ও জেসিনের। বিরতির পরে খেলা ধরে নিয়েছে লাল হলুদ ফুটবলাররা। রীতিমতো কাঁপছে মোহনবাগান ডিফেন্স।
বক্সের মধ্যে প্রথম টাচটা দুর্দান্ত ছিল। তাতেই কেটে যায় মোহনবাগান ডিফেন্স। তারপরে গোল করাটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল। কাঁপিয়ে দিলেন মোহনবাগানের জাল।
যদিও মরশুমের প্রথম ডার্বি ম্যাচের প্রথমার্ধ সেইভাবে জমেনি। দুই দলই আক্রমণ গড়েছে, পজিটিভ সুযোগ বেশি পেয়েছে ইস্টবেঙ্গল। তবে শনিবার দুই দলের সমর্থকরা যে খেলা দেখার আশায় ছিলেন, সেটি দেখা যায়নি।
দ্বিতীয় গোলটি হয়েছে আমন ও জেসিনের সমঝোতার মাধ্যমে। গতকাল প্র্যাকটিসে দুইজনের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে যে বন্ধুত্ব অটুট রয়েছে, সেটি বোঝা গিয়েছে।
বিরতির পরেই গোললাইন সেভ মোহনবাগানের! মোহনবাগানের গোলের একদম সামনে থেকে জোরালো শট আমনের। বটা গোলে ঢুকছিল। একসঙ্গে দু'জন মোহনবাগান ডিফেন্ডারের স্লাইডিং ট্যাকল। গোললাইন সেভ। বল বের করে দিল মোহনবাগান।
এই ম্যাচে বিরতির আগে খেলা জমেনি। তবে দ্বিতীয়ার্ধে ভাল খেলেছে লাল হলুদ দল। তারা শুরু থেকেই ম্যাচে ফেভারিট ছিল। সেই মতোই বিরতির পরে তারা দুরন্ত ছন্দে খেলেছে।