Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডুরান্ড ফাইনালে দুর্ঘটনা, গ্যালারি থেকে পড়ে আশঙ্কাজনক মোহন সমর্থক হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: ফের খেলার মাঠে দুর্ঘটনা।ডুরান্ড ফাইনালে দুর্ঘটনা ঘটল যুবভারতীতে। গ্যালারি থেকে নীচে পড়ে গুরুতর আহত এক মোহনবাগান সমর্থক। শনিবার ফাইনাল ম্যাচের বিরতিতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, আহত মোহনবাগান সমর্থকের নাম রিন্টু নস্কর। বা

ডুরান্ড ফাইনালে দুর্ঘটনা, গ্যালারি থেকে পড়ে আশঙ্কাজনক মোহন সমর্থক হাসপাতালে

শেষ আপডেট: 23 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের খেলার মাঠে দুর্ঘটনা।ডুরান্ড ফাইনালে দুর্ঘটনা ঘটল যুবভারতীতে। গ্যালারি থেকে নীচে পড়ে গুরুতর আহত এক মোহনবাগান সমর্থক। শনিবার ফাইনাল ম্যাচের বিরতিতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, আহত মোহনবাগান সমর্থকের নাম রিন্টু নস্কর। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগরে। জানা গিয়েছে, খেলার বিরতিতে এক গ্যালারি থেকে অন্য গ্যালারিতে যাওয়ার দরজা বন্ধ থাকায় গ্যালারি ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করেন বছর পঁচিশের ওই সমর্থক। তখনই মিডল টায়ার থেকে পড়ে যান নীচে। হইহই পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তুলে ওই সমর্থককে নিয়ে যাওয়া হয় স্টেডিয়াম সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে খবর। ভর্তি রাখা হয়েছে আইসিইউ-তে। যদিও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবও রটে যায়। একদল ফেসবুকে লিখতে থাকে, গোকুলামের কাছে.প্রিয় দলের হারের হতাশায় গ্যালারি থেকে ঝাঁপ দেয় ওই সমর্থক। কিন্তু ঘটনা আদৌ তা নয়। রাত পর্যন্ত খবর, তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। হাসপাতালে রয়েছেন প্রচুর সমর্থক। ইস্টবেঙ্গলের একটি ফ্যান ফোরামের সদস্যরাও পৌঁছেছেন হাসপাতালে।

```