Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভার নিয়ে কি ভাঁড়ামো হচ্ছে? ক্ষোভ বাড়ছে টিমগুলোর

দেবার্ক ভট্টাচার্য্য: অস্ট্রেলীয় ডিফেন্সের জাঁতাকলে আটকে পড়েছেন গ্রিজম্যান, এমব্যাপেরা। ঠিক সেই মুহূর্তেই গ্রিজম্যানকে বক্সের মধ্যে অবৈধ ফাউল। রেফারি তৎক্ষণাৎ পেনাল্টির আবেদন নাকচ করলেও মস্কোর ২০০০ বর্গফুটের ঘর থেকে মেসেজ এল রেফারির জন্য। র

ভার নিয়ে কি ভাঁড়ামো হচ্ছে? ক্ষোভ বাড়ছে টিমগুলোর

শেষ আপডেট: 20 June 2018 11:23

দেবার্ক ভট্টাচার্য্য: অস্ট্রেলীয় ডিফেন্সের জাঁতাকলে আটকে পড়েছেন গ্রিজম্যান, এমব্যাপেরা। ঠিক সেই মুহূর্তেই গ্রিজম্যানকে বক্সের মধ্যে অবৈধ ফাউল। রেফারি তৎক্ষণাৎ পেনাল্টির আবেদন নাকচ করলেও মস্কোর ২০০০ বর্গফুটের ঘর থেকে মেসেজ এল রেফারির জন্য। রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি। প্রথমবার ভার (ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি) ব্যবহার করা হলো বিশ্বকাপে। পরের ম্যাচেই পেরুর স্ট্রাইকারকেও বক্সের মধ্যে ফেলে দেওয়ায় ভার ব্যবহার করে ডেনমার্কের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত নিলেন রেফারি। কিন্তু অন্য ছবিও আছে। ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচে নেইমারকে অবৈধ ফাউল করা হলো। এল না কোনও সিদ্ধান্ত। ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেনকে গলা ধরে ফেলে দেওয়া হলো বক্সে। গোটা ইংল্যান্ড দল আবেদন জানালেও কর্ণপাত করলেন না রেফারি। আবার ইজিপ্ট বনাম রাশিয়া ম্যাচে ইজিপ্টের স্ট্রাইকার মহসিনকে ঘাড় ধরে মাটিতে ফেলে দিলেন রাশিয়ার ডিফেন্ডার। কিন্তু কোনও সিদ্ধান্ত এল না রেফারির তরফে। তাহলে কোথায় গেল ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)? [caption id="attachment_13052" align="alignright" width="300"] মাঠে রিপ্লে দেখছেন রেফারি [/caption] ফিফার নিয়ম বলছে, ভারে'র সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঠের মধ্যে থাকে ৩৩ টি ক্যামেরা। তার মধ্যে ৮ টি স্লো মোশন ও ৪ টি আল্ট্রা স্লো মোশন ক্যামেরা। সেই ক্যামেরায় সারাক্ষণ ভিডিও ফুটেজ দেখেন ভার টিম। মূলত, বক্সের মধ্যে ফাউল, অফসাইডের ফলে বাতিল গোল, পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া, এইসব ক্ষেত্রেই ভারে'র টিম খবর পাঠান রেফারিকে। কিন্তু সিদ্ধান্ত নেবেন কি না সেটা নির্ভর করছে রেফারির উপর। মানে মাঠে উপস্থিত রেফারি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভারে'র টিমের তরফে আসা মেসেজে আমল দেবেন কি দেবেন না। যদি তাঁর মনে হয় আবেদনে সাড়া দেওয়া উচিত তখনই তিনি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেবেন। যদি তাঁর মনে হয় নিজের সিদ্ধান্তই ঠিক, তবে তিনি আমল দেবেন না সেই আবেদনে। তাহলে, কী ক্ষমতা ভারে'র? সেই রেফারির উপরেই তো থাকল আসল সিদ্ধান্ত। আর তারই মাসুল দিতে হচ্ছে বিভিন্ন দলকে। কোনও কোনও দল হয়তো সুফল পাচ্ছেন এই টেকনোলজির, যেমন ফ্রান্স বা পেরু। কিন্তু ব্রাজিল, ইংল্যান্ড বা ইজিপ্টের মতো দল থাকছেন বঞ্চিত, যা প্রভাব ফেলছে খেলার ফলেই। বিশ্বকাপের মঞ্চে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে জাতীয় স্তরের রেফারি গুপিনাথ পাইন বলেন, "রেফারির পক্ষে বলের গতি অতিক্রম করে যাওয়া সম্ভব নয়। তাই রেফারিকে সাহায্য করার জন্য এখন ভারে'র মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিন্তু মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা ফিফার নিয়মেই আছে। তাই ভারে'র আবেদনে সাড়া দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে সংশ্লিষ্ট রেফারির উপর। যদি তিনি মনে করেন তাঁর সিদ্ধান্ত সঠিক তাহলে তিনি প্রযুক্তিকে উপেক্ষা করতেই পারেন। এর বিরুদ্ধে আদালতে গিয়েও কোনও লাভ হবে না কারও।" কিন্তু সাধারণ ফুটবল প্রেমী সমর্থকদের মনে প্রশ্ন উঠছে। ৮৬'র বিশ্বকাপে এরকম প্রযুক্তি থাকলে হয়তো বিশ্বকাপ জেতা হতো না আর্জেন্টিনার। পরবর্তীকালে মারাদোনাও এ কথা স্বীকার করেছেন। কিন্তু যখন প্রযুক্তি ব্যবহারের সুযোগ আছে, তখনও অনেক ক্ষেত্রে রেফারির গোঁয়ার্তুমির খেসারত দিতে হচ্ছে বিভিন্ন দলকে। তবে কি শুধুমাত্রই লোক দেখানোর জন্য ব্যবহার করা এই প্রযুক্তি। কারণ শেষ অবধি তো সেই রেফারির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তাই বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই উঠেছে প্রশ্ন, ভার নিয়ে এমন ভাঁড়ামো করার কোনও দরকার ছিল কি?

```