Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল ডলি সেন মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ

কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে ১৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই চ্যাম্পিয়নশিপে তিনটি বিভাগ ছিল, অনূর্ধ্ব-১১ ছেলে এবং মেয়ে, অনূর্ধ্ব-১৩ ছেলে এবং মেয়ে এবং অনূর্ধ্ব-১৫ ছেলে এবং মেয়ে।

উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল ডলি সেন মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ

সফল প্রতিযোগীরা

শেষ আপডেট: 21 April 2025 12:52

দ্য ওয়াল ব্যুরো: শেষ হল অষ্টম ডলি সেন মোমোরিয়াল বয়সভিত্তিক টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ (Dolly Sen Memorial Age-Based Table Tennis Championship)। এই প্রতিযোগিতায় কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী জেলাগুলি (Adjoin District)  থেকে ১৮২ (182) জন প্রতিযোগী (Competitors) অংশগ্রহণ করে। এই চ্যাম্পিয়নশিপে তিনটি বিভাগ ছিল, অনূর্ধ্ব-১১ (Under-11) ছেলে এবং মেয়ে, অনূর্ধ্ব-১৩ (Under-13) ছেলে এবং মেয়ে এবং অনূর্ধ্ব-১৫ (Under-15) ছেলে এবং মেয়ে। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিল রূপা বালিগঞ্জ ইনসস্টিটিউট (Roopa Ballygunge Institute)। প্রতিযোগিতা চলাকালীন প্রচুর দর্শকদের উপস্থিত এই চ্যাম্পিয়নশিপকে একটি নতুন মাত্রা এনে দিয়েছিল।

সফল প্রতিযোগীদের হাতে সংশাপত্র ও মেডেল তুলে দেন দক্ষিণ কলকাতা টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর মুখোপাধ্যায়, প্রশিক্ষক তপন চন্দ্র প্রমুখ।

প্রতিযোগিতার অনূর্ধ্ব-১১ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আবির ঘোষ। ফাইনালে সে আর্য রায়কে হারায় ১১-৮, ১৪-১২ ব্যবধানে। বালিকাদের অনূর্ধ্ব-১১ বিভাগের ফাইনালে নিশান্তিকা দাসকে ১১-৫, ১১-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরিয়েত্রী পাল।

অনূর্ধ্ব-১৩ বিভাগের বালকদের ফাইনালে আবির ঘোষকে ১১-৯, ১১-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রায়ান দাস। পাশাপাশি অনূর্ধ্ব-১৩ বিভাগের বালিকাদের ফাইনলে অনুষ্কা সিদ্ধান্তেক ১১-৫, ১১-৮ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরিধি রায়।

অনূর্ধ্ব ১৫ বিভাগ বালকদের ফাইনালে রায়ান দাসকে ১১-৯, ১১-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুদ্রাক্ষ দাস। এই বিভাগের বালিকাদের মৌপিয়া দাস চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে দিয়াসিনি ঘোষকে ১১-৮, ১১-২ ব্যবধানে হারিয়ে।


```