Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

‘বাকিরা কি ভারতের হয়ে খেলে?’ পাক বোর্ডের পক্ষপাত নিয়ে সরব পেসার হাসান আলি

পাক ক্রিকেটারদের মুখে ভারতের নাম নেওয়ার বিরাম নেই। দিনকয়েক আগে টিম ইন্ডিয়ার সঙ্গে বাবর আজমদের তুলনা টেনে পাক ব্যাটারদের সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি।

‘বাকিরা কি ভারতের হয়ে খেলে?’ পাক বোর্ডের পক্ষপাত নিয়ে সরব পেসার হাসান আলি

সাইম আয়ুব-হাসান আলি

শেষ আপডেট: 19 February 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: পাক ক্রিকেটারদের মুখে ভারতের নাম নেওয়ার বিরাম নেই। দিনকয়েক আগে টিম ইন্ডিয়ার সঙ্গে বাবর আজমদের তুলনা টেনে পাক ব্যাটারদের সমালোচনায় সরব হয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি। আর এবার দলের তরুণ ওপেনার সাইম আয়ুবের চোটকে কেন্দ্র করে পাক ক্রিকেট বোর্ডের পক্ষপাতের অভিযোগ তুলে ভারতের নাম নিলেন দলের বাইরে থাকা পেসার হাসান আলি।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গেছিল পাক ক্রিকেট টিম। সেখানেই একটি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান আয়ুব। তারপর তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় পাক ক্রিকেট বোর্ড। আপাতত সেখানেই রিহ্যাবে রয়েছেন আয়ুব। কবে দেশে ফিরবেন কেউ জানে না। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে খেলবেন না, সেটা নিশ্চিত।

এই বিষয়ে বলতে গিয়ে হাসান বলেন, ‘সাইম আয়ুব আহত। সে আমাদের দলের খেলোয়াড়। কিন্তু আমিও আমিও কি ২০২০ সালে দলের সদস্য ছিলাম না? তখন তো আমিও চোট পেয়েছিলাম। শুধু আমি কেন, আর কেউ যদি এরপর আঘাত পায়, তাকে কি এভাবে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে? মনে হয় না। কিন্তু কেন হবে না? তারা কি ভারতের হয়ে খেলে?‘

এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি চাই ঈশ্বর আয়ুবকে আরও শক্তি দিন। যাতে আগামি দিনে ও পাকিস্তানকে জেতাতে পারে, আরও বেশি করে রান করতে পারে। কিন্তু যে কোনও উন্নতির পরেই পতন আসে। এরপর সাইম আয়ুব আহত হলেও কি তার সঙ্গে একই রকম আচরণ করা হবে? মনে হয় না।‘

এই সূত্রে পাকিস্তানি ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার রিকি পন্টিং। আয়ুব একজন দক্ষ ওপেনার এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অনুপস্থিতি পাকিস্তান টিম পদে পদে অনুভব করবে। অনুমান পন্টিংয়ের।


```