Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চতুর্থ উইম্বলডন খেতাব জোকোভিচের, ফিরে এলেন প্রথম দশে

দ্য ওয়াল ব্যুরো: শনিবাসরীয় সন্ধ্যায় একদিকে যখন বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হার মানছে ক্রোয়েশিয়া, ঠিক সেই সময়েই ইংল্যান্ডের ঘাসের কোর্টে আগুন ঝরাচ্ছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। টানা আট গ্র্যান্ড স্ল্যাম পর সেরার শিরোপা উঠলো তাঁর মাথায়।

চতুর্থ উইম্বলডন খেতাব জোকোভিচের, ফিরে এলেন প্রথম দশে

শেষ আপডেট: 16 July 2018 14:20

দ্য ওয়াল ব্যুরো: শনিবাসরীয় সন্ধ্যায় একদিকে যখন বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হার মানছে ক্রোয়েশিয়া, ঠিক সেই সময়েই ইংল্যান্ডের ঘাসের কোর্টে আগুন ঝরাচ্ছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। টানা আট গ্র্যান্ড স্ল্যাম পর সেরার শিরোপা উঠলো তাঁর মাথায়। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) স্ট্রেট সেটে হারিয়ে নিজের চতুর্থ উইম্বলডন খেতাব জিতলেন জোকোভিচ। আট মাস আগে বেরিয়ে গিয়েছিলেন দশের বাইরে। পৌঁছে গিয়েছিলেন ২১ নম্বরে। কবজির চোটে ভুগতে হয়েছে বেশ কিছুদিন। ফিরে এসেও নিজের ফর্মে ফিরতে পারছিলেন না। কিন্তু রবিবার ফাইনালে দেখে মনে হলো যেন সেই পুরনো জোকোভিচ। সেই শক্তিশালী ফোরহ্যান্ড, লম্বা র‍্যালি খেলে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া। অ্যান্ডারসন দাঁড়াতেই পারলেন না জোকোভিচের সামনে। এই জয়ের ফলে ১১ ধাপ এগিয়ে ফের ঢুকলেন প্রথম দশে। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন এখনও তিনি ফুরিয়ে যাননি। ফেডেরার, নাদালের পর টেনিস দুনিয়ার তৃতীয় নক্ষত্রেরও কামব্যাক হলো উইম্বলডনে।

```