Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

এক ওভারে ছয় ছক্কা! যুবরাজ, পোলার্ডের পাশে নেপালের দীপেন্দ্র

এই একটি ওভার দ্রুত ভুলতে চাইবেন কাতারের বোলার কামরান খান। তাঁর ওভারেই পরপর ছয়টি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং।

এক ওভারে ছয় ছক্কা! যুবরাজ, পোলার্ডের পাশে নেপালের দীপেন্দ্র

শেষ আপডেট: 13 April 2024 22:58

দ্য ওয়াল ব্যুরো: এই একটি ওভার দ্রুত ভুলতে চাইবেন কাতারের বোলার কামরান খান। তাঁর ওভারেই পরপর ছয়টি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং। এই নিয়ে আন্তজার্তিক টি ২০ ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন অনামী তারকা দীপেন্দ্র।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি যুবরাজ সিংয়ের। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা হাঁকান এই ভারতীয়। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়কে ৬ ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড।

 শনিবার এসিসি প্রিমিয়ার কাপের গ্রুপ-এ'র খেলার কাতারের বিপক্ষে মাঠে নামে নেপাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল।

নেপালের ইনিংসে শেষ ওভারের ঘটনা। বল হাতে আসলেন কামরান, স্ট্রাইকে ছিলেন দীপেন্দ্র। টানা ৬ বলের ৬টিকেই বাউন্ডারি লাইনের বাইরে ফেললেন তিনি। এক ওভারে ৩৬ রান নিয়ে তিনি দলের স্কোর নিয়ে যান ৭ উইকেটে ২১০ রানে।

এই ম্যাচে ১৯ বলে ৫০ রান করেন নেপালের ব্যাটার। তখন ইনিংসের বাকি আরও ২ বল। ওই ২ বলে ২ ছক্কা হাঁকিয়ে নিজের স্কোর করেন ২১ বলে ৬৪ রানে।

জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে কাতার। ফলে ৩২ রানে জয় পায় নেপাল।


```