Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোহনবাগানে দিমিত্রি, লাল হলুদে দিমি, ইস্টবেঙ্গলের চমক গ্রিক স্ট্রাইকার

বড় ম্যাচে দুই দিমির লড়াই হবে এবার। সবুজ মেরুন সমর্থকরা আদর করে পেত্রাতোসকে দিমি বলে ডাকেন, লাল হলুদ ফ্যানরাও তাঁদের দিমি পেয়ে গেল।

মোহনবাগানে দিমিত্রি, লাল হলুদে দিমি, ইস্টবেঙ্গলের চমক গ্রিক স্ট্রাইকার

মোহনবাগানের ভরসা দিমিত্রি ও লাল হলুদে এলেন দিমি।

শেষ আপডেট: 31 May 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতার বড় ম্যাচে দারুণ টেক্কা হবে। কারণ ইস্টবেঙ্গলে শুক্রবারই চুক্তিবদ্ধ হলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ১২ জুন ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই এই বিদেশিকে সরকারিভাবে সই করানো হবে।

মোহনবাগানে যেমন গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস রয়েছেন, তেমনি লাল হলুদে এলেন দিমি। গত মরশুমে তিনি ছিলেন কেরালা ব্লাস্টার্স দল, তাদের হয়ে আইএসএলে ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন। এবার তিনি লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের ভরসা হবেন। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। দিমি শুধু গোলই করেন না, তিনি মাঝমাঠের চালিকাশক্তিও হতে পারেন। গতবার তাঁর খেলার ঝলক দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে নেওয়ার বিষয়ে চেষ্টা করা হয়। সেই কাজে সফল কর্তারা।

লাল হলুদ রক্ষণে এশীয় কোটার হিজাজি মাহেরকে রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশিদের মধ্যে সল ক্রেসপো, ক্লেটন সিলভারা থাকছেন। এমনকী মাদিহ তালালকেও নেওয়া হয়েছে। যে কারণে এবার লাল হলুদ ভালই দল গুছিয়ে নিয়েছে আগে থেকেই।

দিমিকে নেওয়ার বিষয়ে মুম্বই সিটি এফসি ভাল অর্থের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাদের থেকে দিমিকে নেওয়া হয়েছে অনেকবেশি চুক্তির অঙ্কে। এমনকী কোচ কুয়াদ্রাতও কথা বলেন এই গ্রিক তারকার সঙ্গে। তারপরেই বরফ গলে।

বড় ম্যাচে দুই দিমির লড়াই হবে এবার। সবুজ মেরুন সমর্থকরা আদর করে পেত্রাতোসকে দিমি বলে ডাকেন, লাল হলুদ ফ্যানরাও তাঁদের দিমি পেয়ে গেল। বড় ম্যাচে জোরদার লড়াইয়ের জন্য প্রস্তত থাকবে ময়দান।    


```