Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dimitrios Diamantakos: শুরুতেই গোল ইস্টবেঙ্গলের, আগুন জ্বালালেন দিয়ামান্তাকোস

তবে এই গোলের ক্ষেত্রে পঞ্জাব ডিফেন্ডার সুরেশ মেইতেই-এর কথা আলাদা করে বলতে হবে।

Dimitrios Diamantakos: শুরুতেই গোল ইস্টবেঙ্গলের, আগুন জ্বালালেন দিয়ামান্তাকোস

গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 22 February 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র পিঠ ইতিমধ্য়ে দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রথম ছ'য়ে নাম লেখানোর সুযোগ কার্যত নেই বললেই চলে। এই পরিস্থিতিতে তারা শনিবার (২২ ফেব্রুয়ারি) পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে লাল-হলুদ ব্রিগেড। আর ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করে লিড এনে দিলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে এই প্রথমবার কোনও ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল পেল ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের ১৪ মিনিটে দলকে কাঙ্খিত লিড এনে দিলেন দিয়ামান্তাকোস। বক্সের বাঁ-দিকে কঠিন একটি অ্যাঙ্গেল থেকে তাঁর বাঁ পায়ের শট লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি এনে দিল। উল্লেখ্য, এই মরশুমের চতুর্থ গোলটা দিয়ামান্তাকোসের পা থেকে বেরিয়ে এল।

তবে এই গোলের ক্ষেত্রে পঞ্জাব ডিফেন্ডার সুরেশ মেইতেই-এর কথা আলাদা করে বলতে হবে। তিনি ভুল না করলে হয়ত দিয়ামান্তাকোস গোলটা করতে পারতেন না। যে জায়গায় তিনি দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকে অনায়াসে বলটা ক্লিয়ার করে দিতে পারতেন। কিন্তু, বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। বল দখলের লড়াইয়ে শেষপর্যন্ত দিয়ামান্তাকোস জয়ী হলেন। তারপর গোল।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইএসএল পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল আপাতত ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ২০ ম্যাচ থেকে তারা মোট ২১ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে তারা দুটোয় জিতেছে। আর একটা ম্যাচ ড্র করেছে। মুম্বই সিটির থেকে তারা এখনও ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে। লাল-হলুদ ব্রিগেডের সামনে সুপার সিক্সের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। তবে অস্কার অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। সেই ছবিটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে।


```