Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Dimitrios Diamantakos: 'এখনই তাড়াও...', দিয়ামান্তাকোসের নির্বুদ্ধিতায় রেগে আগুন সমর্থকরা

সকলেই একবাক্যে স্বীকার করেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে দিয়ামান্তাকোসের অতটাও আক্রমণাত্মক হয়ে ওঠার কোনও দরকার ছিল না।

Dimitrios Diamantakos: 'এখনই তাড়াও...', দিয়ামান্তাকোসের নির্বুদ্ধিতায় রেগে আগুন সমর্থকরা

গোঁত্তা মেরে লাল কার্ড দেখলেন দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 2 March 2025 21:09

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। টপ সিক্সে তারা আদৌ জায়গা করতে পারবে কি না, তা নিয়ে এখনও রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ আপ্রাণ চেষ্টা করলেও, শেষপর্যন্ত রাস্তাটা যে কঠিন তা স্বীকার করতেই হবে। কিন্তু, সেই রাস্তা আরও কঠিনতর করে তুললেন ইস্টবেঙ্গলের গ্রিক ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos)। 

কী হয়েছিল ঘটনাটি? রেগুলেশন টাইমের পর আরও তিন মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। ৪৭ মিনিটে দিয়ামান্তাকোস নোগুয়েরাকে ধাক্কা মারেন। এই ঘটনায় দুই দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি চোখের নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে। নোগুয়েরার মুখ মাথা দিয়ে গোঁত্তা মারেন দিমি। সেকারণে তাঁকে লাল-কার্ড দেখান রেফারি। পাশাপাশি নোগুয়েরাকেও হলুদ কার্ড দেখানো হয়েছে।

দেখে নিন সেই ভিডিও:

ইস্টবেঙ্গল যখন এমন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দিয়ামান্তাকোস যে কার্যত নির্বুদ্ধিতার পরিচয় দিলেন, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এমনিতেই চোটের কারণে মাঠ ছেড়েছেন আনোয়ার আলি। তার উপর দিয়ামান্তাকোস এই লাল কার্ড দেখার কারণে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে ১০ জন মিলে লড়াই করতে হবে। এই গ্রিক ফরোয়ার্ড যে নিজের দলকেই আদতে বিপদে ফেললেন, সেকথা বলার অপেক্ষা রাখে না।

আর সেকারণেই ক্ষোভে ফেটে পড়েছেন লাল-হলুদ সমর্থকরা। সকলেই একবাক্যে স্বীকার করেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে দিয়ামান্তাকোসের অতটাও আক্রমণাত্মক হয়ে ওঠার কোনও দরকার ছিল না। কেউ কেউ তো আবার একথাও বলছেন যে দিমিকে অবিলম্বে এই দল থেকে বিদায় করা হোক। সায়ক নামে একজন ইস্টবেঙ্গল সমর্থক আবার বলেছেন, 'গত কয়েক বছরের মধ্যে দিয়ামান্তাকোসই ইস্টবেঙ্গলের সবথেকে ফালতু ফুটবলার। গোল করার কোনও নাম-গন্ধ নেই, শুধুমাত্র আক্রমণাত্মক আচরণ আর হতাশাই সার। প্রত্যেক বছর ও ৪ কোটি টাকা করে নিচ্ছে। এই টাকাটা কার্যত জলে যাচ্ছে।'

জ্যোতির্ময় চট্টোপাধ্যায় নামে একজন সমর্থক আবার লিখেছেন, 'নোগুয়েরা আসলে ফাঁদ পেতেছিলেন। আর সেই ফাঁদেই পা দিলেন দিয়ামান্তাকোস। সেকারণে লাল কার্ডটা দেখতে হল। একজন সিনিয়র ফুটবলারের থেকে আরও বেশি পরিপক্কতা আশা করা হয়েছিল। অস্কার ব্রুজোঁর জন্য খুব খারাপ লাগছে। এই দলটার উন্নতির জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু, দলের ফুটবলাররা এমন করলে আর কীই বা হবে!'


```