Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোহনবাগানে আরও দু’বছর চুক্তিতে পেত্রাতোস, বললেন, জেমির সঙ্গে জুটি জমে যাবে

মোহনবাগানে আরও দুইবছরের চুক্তিতে সই করলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি।

মোহনবাগানে আরও দু’বছর চুক্তিতে পেত্রাতোস, বললেন, জেমির সঙ্গে জুটি জমে যাবে

মোহনবাগানে আরও দুই বছরের জন্য পেত্রাতোস।

শেষ আপডেট: 1 August 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে আরও দুইবছরের চুক্তিতে সই করলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি। সেই কারণে দিমিত্রির সইয়ের পরে উচ্ছ্বসিত সমর্থকরা। মোহনবাগানের এই ফরোয়ার্ড এখনও শহরে আসেননি। তিনি অস্ট্রেলিয়ায় পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত। তিনি অবশ্য ১৮ অগস্ট ডার্বি ম্যাচে খেলতে পারবেন। তার আগেই তিনি প্রস্তুতিতে যোগ দেবেন।

বাগানে সই করার পরে পেত্রাতোস খুবই খুশি। তিনি জানিয়ে দিয়েছেন, আরও দুই বছরের চুক্তিতে মোহনবাগানে সই করতে পেরে ভাল লাগছে। এখনও দলকে আমার অনেককিছুই দেওয়ার রয়েছে।

মোহনবাগানের গোলমেশিন আরও বলেছেন, ‘‘দলের কোচ থেকে শুরু করে কর্তারা আমার প্রতি আস্থা দেখানোয় ভাল লাগছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ, আমি আবার নিজের সেরাটা দিয়ে দলকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের শক্তি আরও বেড়েছে। আমার দীর্ঘদিনের বন্ধু জেমি (ম্যাকলারেন) যোগ দিয়েছে। ওঁর সঙ্গে আমি বহু ম্যাচ খেলেছি। আমাদের জুটি জমে যাবে।’’

দিমিত্রি যে নিজের দল নিয়ে সব খোঁজই রাখেন, সেটি পরিষ্কার বোঝা গিয়েছে। পেত্রাতোসের বক্তব্য, গ্রেগ স্ট্রুয়ার্ট দলে আসায় শক্তি আমাদের বেড়েছে। পাশাপাশি রক্ষণে এসেছেন টম আলফ্রেড ও আলবার্তো রডরিগেজের মতো তারকারা। আপুইয়ার মতো ভারতের নামী ফুটবলার আসাতেও আমাদের মনোবল বেড়েছে।’’

সবশেষে সবুজ মেরুন সমর্থকদের কথাও আলাদাভাবে জানান এই বুলডোজার স্ট্রাইকার। দিমিত্রির কথায়, ‘‘দলের সমর্থকরাই আমাদের প্রেরণা। আমি চাই, এবারও সমর্থকরা আমার পাশে থাকুন। গত মরশুমে যেমন একটা দল হিসেবে খেলেছিলাম, এবারও সেই লক্ষ্য নিয়ে মাঠে নামব। আরও ট্রফি জেতাই লক্ষ্য থাকবে।’’  


```