Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারাদোনার মস্তিষ্কের অস্ত্রোপচার সফল, খবর শুনেই হাসপাতালের বাইরে উত্‍সব

দ্য ওয়াল ব্যুরো: হেমাটোমাকে ডজ করে বেরিয়ে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল ফুটবলের রাজপুত্রের, অস্ত্রোপচার করে তা বের করা গিয়েছে। মারাদোনার অস্ত্রোপচার সফল, হাসপাতালের তরফে এই খবর ঘোষণা হতেই ওলিভাস ক্লিনিকের

মারাদোনার মস্তিষ্কের অস্ত্রোপচার সফল, খবর শুনেই হাসপাতালের বাইরে উত্‍সব

শেষ আপডেট: 3 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হেমাটোমাকে ডজ করে বেরিয়ে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল ফুটবলের রাজপুত্রের, অস্ত্রোপচার করে তা বের করা গিয়েছে। মারাদোনার অস্ত্রোপচার সফল, হাসপাতালের তরফে এই খবর ঘোষণা হতেই ওলিভাস ক্লিনিকের বাইরে জড়ো হওয়া কয়েক হাজার সমর্থক। দিয়েগো দিয়েগো চিত্‍কারে কেঁপে ওঠে হাসপাতল চত্ত্বর। ভারতীয় সময় সোমবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন মারাদোনা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় প্রথমে তাঁকে ভর্তি করা হয় লা প্লাতার ইপেনসো ক্লিনিকে। আন্তর্জাতিক মিডিয়ার একটি অংশে প্রচার হতে থাকে ফুটবলের রাজপুত্রের স্ট্রোক হয়েছে। কিন্তু লা প্লাতার ইপেনসো ক্লিনিকের ডাক্তাররা জানিয়েছেন এই খবর ভিত্তিহীন। তাঁরা জানিয়েছেন, মারাদোনার শরীর গত কয়েকদিন ধরেই ভাল যাচ্ছিল না। তাঁর ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা মানসিক। আপাতত শারীরিক অবস্থা ঠিক করার জন্য ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মারাদোনাকে। তাঁর রক্তাল্পতাও রয়েছে। পরে এমআরআইতে ধরা পড়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে। অস্ত্রোপচারের জন্য লা প্লাতার ইপেনসো ক্লিনিক থেকে ওলিভাস ক্লিনিকে ভর্তি করা হয়। রাশিয়া বিশ্বকাপের সময়েও মাঠে খেলা দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রক্তচাপ বেড়ে গিয়ে গ্যালারিতেই অজ্ঞান হয়ে পড়েন ৮৬-র বিশ্বকাপের বিষ্ময়। সেবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মাস দেড়েক আগেই কোভিড পরীক্ষা করিয়েছিলেন নিজের এবং পরিবারের বাকিদের। রিপোর্ট এসেছিল নেগেটিভ। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মারাদোনা। হাসপাতাল জানিয়েছে, মরাদোনার আর কোনও ঝুঁকি নেই। স্বস্তিতে ফুটবল বিশ্ব।

```