Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার কোচ ও সাপোর্ট স্টাফরা কি প্যারিসে ঘুরতে গিয়েছিলেন! ক্ষুব্ধ ভিনেশ

একদিকে তিনি বলছেন, যে আবেগ দেখেছেন দেশের মানুষদের মধ্যে, সেটি তাঁর মনে শক্তি দিয়েছে।

 আমার কোচ ও সাপোর্ট স্টাফরা কি প্যারিসে ঘুরতে গিয়েছিলেন! ক্ষুব্ধ ভিনেশ

শেষ আপডেট: 18 August 2024 21:36

দ্য ওয়াল ব্যুরো: একদিকে তিনি বলছেন, যে আবেগ দেখেছেন দেশের মানুষদের মধ্যে, সেটি তাঁর মনে শক্তি দিয়েছে। মনে করা হচ্ছে, ভিনেশ ফোগত ফের ফিরতে পারেন অবসর ভেঙে।

পাশাপাশি ভিনেশের পরিবারেও অশান্তির ছায়া। সেখানে বলা হয়েছে, এই সাফল্যের জন্য ভিনেশ বাবা ও তাঁর প্রথম কোচ মহাবীর ফোগতের নামই বলেননি। ভিনেশের দিদি গীতা ফোগত বলেছেন, ‘‘যে বাবার কথা ভুলে যায়, সাফল্যের সময় তাঁর নাম বলে না। সে কীভাবে সফল হতে পারে। ছলের ফল পেতেই হয় একদিন।’’

এরমধ্যেই আবার দেশের কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং বলেছেন, ভিনেশ যে প্যারিসের কুস্তি ফাইনালে ওজন বৃদ্ধির জন্য বাতিল হয়েছে, তার দায় সাপোর্ট স্টাফদের নিতেই হবে। ওই কর্তা আবার বিতর্কিত ব্রিজভূষণ সিংয়ের অনুগামী। তিনি বলেছেন, ভিনেশ না হয় সেইসময় ট্রেনিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু তাঁর কোচ ও সহকারীরা কি নিজেদের কাজ যথাযথ করতে পেরেছিলেন?

ভিনেশ আবার এই সমালোচনায় আহত হয়েছেন। তিনি বলেছেন, তা হলে কি আমার কোচ ও সাপোর্ট স্টাফরা প্যারিসে ঘুরতে গিয়েছিলেন? সেটাই তো মনে হচ্ছে।

আরও বড় কথা, যেহেতু ভিনেশ ফাইনালে নামতে পারেননি, আর রুপো পাননি ওজন বেড়ে যাওয়ার কারণে। সেই কারণে তাঁর কোচ ওকস ও সহকারীদের চাকরি থাকবে কিনা, সেটি নিয়েও জল্পনা রয়েছে।


```