Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিপসের বিজ্ঞাপনে মেসি-মাহি! একদিনে দশ লক্ষ ‘লাইকে’র রেকর্ড ছাড়াল কয়েক সেকেন্ডের ক্লিপিং

লিওনেল মেসি ও মহেন্দ্র সিং ধোনি৷ ফুটবলের ময়দান ও ক্রিকেটের বাইশ গজ—দু'জায়গায় নিজেদের কর্তৃত্ব দেখিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন নিজেদের জাতীয় দলকে। জিতেছেন, জিতিয়েছেন বিশ্বকাপ৷

চিপসের বিজ্ঞাপনে মেসি-মাহি! একদিনে দশ লক্ষ ‘লাইকে’র রেকর্ড ছাড়াল কয়েক সেকেন্ডের ক্লিপিং

মেসি ও মাহি

শেষ আপডেট: 18 April 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: দুজনেই কেরিয়ারের অস্তাচলে। অথচ দুজনে এখনও জনপ্রিয়তার তুঙ্গে। লিওনেল মেসি (Lionel Messi) ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)৷ ফুটবলের ময়দান ও ক্রিকেটের বাইশ গজ—দু'জায়গায় নিজেদের কর্তৃত্ব দেখিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন নিজেদের জাতীয় দলকে। জিতেছেন, জিতিয়েছেন বিশ্বকাপ৷ পাশাপাশি একজন ক্লাব, অন্যজন ফ্র‍্যাঞ্চাইজি টিমকে টুর্নামেন্ট-সেরা করেছেন।

খেলোয়াড়-জীবনের অন্ত্যপর্বে পৌঁছেও যে তাঁরা এতটুকু জনপ্রিয়তা হারাননি, অনুরাগীদের মন এখনও একইভাবে দখল করে রয়েছেন, সেটা আরও একবার প্রমাণিত হল।

সম্প্রতি বিখ্যাত স্ন্যাক্স প্রস্তুতকারক সংস্থা লে'জ (Ley's) একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে। যেখানে ধোনি ও মেসিকে দেখা যায় ফুটবল খেলতে। অবশ্য একসঙ্গে নয়। দু’জনে দুই উপমহাদেশ থেকে এই বিজ্ঞাপনে অংশ নেন৷ মাত্র কয়েক সেকেন্ডের ক্লিপ। তাতেই ঝড় ওঠে। একদিন ১০ লক্ষ লাইকের রেকর্ডও ছাপিয়ে যায় ইনস্টাগ্রামের এই কোল্যাবোরেশন ক্লিপিং৷ ক্যাপশনে লেখা হয়: ‘মেসি-এমএসডি: দ্য আল্টিমেট কোল্যাব’।

View this post on Instagram

A post shared by Lay's India (@lays_india)

আলুর চিপসের এই বিজ্ঞাপনে মেসি আগেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেটা এককভাবে। এবার ধোনি যোগ দেওয়ায় যা আরও ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে৷


```