Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: ‘আহত রুতুরাজের জায়গায় অধিনায়ক হওয়া নিয়ে ধোনির সংশয় ছিল না’, মন্তব্য ফ্লেমিংয়ের

এই অবস্থায় টিম থেকে না সরিয়ে মাহির হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। যাকে ঘিরে শুরু হয়ে প্রবল বিতর্ক৷

IPL 2025: ‘আহত রুতুরাজের জায়গায় অধিনায়ক হওয়া নিয়ে ধোনির সংশয় ছিল না’, মন্তব্য ফ্লেমিংয়ের

ধোনি ও রুতুরাজ

শেষ আপডেট: 11 April 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: দল হারছে। তিনি নিজে ফর্মে নেই। তাঁর অবসর নিয়ে প্রশ্ন উঠছে। মনোজ তিওয়ারির মতো প্রাক্তন ক্রিকেটাররা দাবি তুলেছেন, জয়ের রাস্তায় ফিরতে চাইলে ছন্নছাড়া চেন্নাই সুপার কিংসের ধোনিকে বাদ দেওয়া উচিত।

এই অবস্থায় টিম থেকে না সরিয়ে মাহির হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। যাকে ঘিরে শুরু হয়ে প্রবল বিতর্ক৷ কী করে ব্যাট হাতে ফর্ম হারিয়ে ফেলা, বয়সের থাবায় রিফ্লেক্স খোয়ানো ধোনিকেই নেতা হিসেবে বেছে নিল চেন্নাই—প্রশ্ন তুলেছেন অনেকে।

যদিও চলতি বিতর্কের মুখে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, আহত রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় এমএসডিকে নেতৃত্ব দেওয়া নিয়ে এতটুকু সংশয় ছিল না। শুধু তাই নয়৷ দায়িত্ব দেওয়ার পরও ধোনি পিছিয়ে আসেননি। সাগ্রহে তা গ্রহণও করেছেন।

ফ্লেমিং বলেন, ‘ধোনির মনে কোনও সংশয়ই ছিল না। উনি এগিয়ে এসে দায়িত্ব নিতে চেয়েছেন। তাই নিয়ে গোড়া থেকেই কোনও সন্দেহ তৈরি হয়নি৷ আমরা অনেক বিকল্পের কথাই ভেবেছিলাম৷ দলে অনেক খেলোয়াড় রয়েছেন। যাঁরা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত৷’ যদিও শেষমেশ সমস্ত দিক বিবেচনা করে ধোনিকেই বেছে নিয়েছে চেন্নাই শিবির৷

উল্লেখ্য, আইপিএলের গোড়া থেকে সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৮-এ নেতৃত্ব পান৷ ২০২৩ সাল পর্যন্ত দলের হাল ধরে রাখেন। খেতাব জেতেন পাঁচবার।  গত বছর সরে দাঁড়ান তিনি। দায়িত্ব দেওয়া হয় রুতুরাজ গায়কোয়াড়কে৷ ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে জফ্রা আর্চারের বলে আহত হন তিনি৷ সেই চোট নিয়ে দুটো ম্যাচ খেললেও অবশেষে সরে দাঁড়িয়েছেন রুতুরাজ। এবার কুর্সিতে ধোনি। সামনে কেকেআর। দুটো দলই জয়ের রাস্তায় ফিরতে মরিয়া। এই অবস্থায় ন'নম্বরে ধুঁকতে থাকা চেন্নাই অধিনায়ক ধোনির জাদুদণ্ডে কামব্যাক করতে পারে কি না, আপাতত নজর সেদিকে।


```