Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: জুটল অধিনায়কের বন্দনা, অটোচালক-পুত্র ভিগ্নেশের পিঠ চাপড়ে উৎসাহ দিলেন ধোনিও  

দল মুম্বই ইন্ডিয়ান্স গত ১৩ বছরের ধারা মেনে এবারের আইপিএলেও তাদের প্রথম ম্যাচটি হেরেছে। পরাস্ত হয়েছে চেন্নাই সুপার কিংসের হাতে। আর এই পরাজয়ের মধ্যেও ক্ষীণ আশার আলো হয়ে দেখা দিয়েছেন ভিগ্নেশ।

IPL 2025: জুটল অধিনায়কের বন্দনা, অটোচালক-পুত্র ভিগ্নেশের পিঠ চাপড়ে উৎসাহ দিলেন ধোনিও  

ধোনি-ভিগ্নেশ

শেষ আপডেট: 24 March 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: জন্ম কেরলের মালাপ্পুরমের পেরিন্থালমান্নায়। নিম্নবিত্ত পরিবারের ছেলে। বাবা অটোচালক। মা গৃহবধূ। ভিগ্নেশ পুথুরের ছোটবেলা কেটেছে দারিদ্র্যে। তবু ক্রিকেটের সড়ক থেকে সরে আসেননি। সাহিত্য নিয়ে লেখাপড়া করা এই তরুণ স্পিনার গতকাল থেকে সবার নজরে। আইপিএলের উদীয়মান তারকাদের তালিকায় ইতিমধ্যে নিজের নাম লিখে ফেলেছেন তিনি।

দল মুম্বই ইন্ডিয়ান্স গত ১৩ বছরের ধারা মেনে এবারের আইপিএলেও তাদের প্রথম ম্যাচটি হেরেছে। পরাস্ত হয়েছে চেন্নাই সুপার কিংসের হাতে। আর এই পরাজয়ের মধ্যেও ক্ষীণ আশার আলো হয়ে দেখা দিয়েছেন ভিগ্নেশ। কেরলের হয়ে কোনও ফরম্যাটে একটিও ম্যাচ খেলেননি। নেমেছেন স্রেফ অনূর্ধ উনিশ টুর্নামেন্টে। গা ঘামিয়েছেন কিছু আঞ্চলিক ম্যাচে। তা সত্ত্বেও আইপিএলের মহা নিলামে বেস প্রাইস ৩০ লাখে তাঁকে কিনে নেয় মুম্বই শিবির।

শুধু তাই নয়। আইপিএলের অভিজ্ঞতা না থাকা এই উদীয়মান বোলার, যিনি ‘চায়নাম্যান স্পিনার’ হিসেবে ইতিমধ্যে নাম করেছেন, তাঁকে প্রস্তুতির সুযোগ দিতে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সমস্ত খরচ বহন করে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। প্রথমে স্কাউটদের নজরে আসা। তারপর দশ মাস ধরে নাগাড়ে শান দেওয়া। মুম্বই ইন্ডিয়ান্সের আস্থার দাম দিয়েছেন ভিগ্নেশ।

আর এই সূত্রেই মিলেছে সমাদর। সেটাও বিপক্ষ টিমের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির থেকে। ম্যাচ শেষ হওয়ার পর যখন দু’দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হ্যান্ডশেকের মাধ্যমে কুশল বিনিময় করছেন, তখন ধোনিকে দেখা যায়, তিনি স্রেফ হাতটুকু না মিলিয়ে ভিগ্নেশের পিঠও চাপড়ে দিচ্ছেন। সেই সময় এমএসডি অভিবাদনের সুরে উৎসাহ দিতে কিছু একটা বলছিলেন। সম্প্রচারকারী চ্যানেলের পর্দায় এই দৃশ্যটি ফুটে উঠলে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী পর্যন্ত মন্তব্য করেন, ‘আমার বিশ্বাস, এই পিঠচাপড়ানি তরুণ ভিগ্নেশ পুথুর অনেকদিন মনে রাখবেন।‘

গতকালের লড়াইয়ে তাঁকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিতাবে খেলিয়েছিল মুম্বই শিবির। যখন মনে হচ্ছে ১৫৬ রানের টার্গেট সিএসকে বেশ কয়েক ওভার বাকি থাকতেই হেসেখেলে তুলে ফেলবে, তখন মুম্বই অধিনায়ক সূর্যকুমার বল দেন ভিগ্নেশের হাতে। আর অভিষেকেই তাক লাগানোর সুযোগ ফস্কাননি বছর চব্বিশের বোলার। নেন তিন উইকেট। প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়, তারপর শিবম দুমে এবং সবশেষে দীপক হুডা—তিনজন বড় ব্যাটারকে আউট করেন ভিগ্নেশ পুথুর। ম্যাচ জিততে পারেনি মুম্বই। কিন্তু হারিয়ে যেতে থাকা লড়াইয়ে ফিরে আসার ক্ষীণ যে আশাটুকু জ্বলেছিল, সবই কেরলের স্পিনারের দুর্দান্ত স্পেলের দৌলতে।

আর এই পারফরম্যান্সকে একদিকে যেমন ধোনি কুর্নিশ জানিয়েছেন, তেমনই সমাদর করেছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। স্কাউটেরা ১০ মাস ধরে ভিগ্নেশের পেছনে সময় দিয়েছে। আমিও ওর উপর আস্থা রেখেছিলাম। ১৮তম ওভার ভিগ্নেশ দেওয়াটা খুব সহজ সিদ্ধান্ত ছিল। শিশির না থাকলেও আবহাওয়া ছিল স্যাঁতসেঁতে। কিন্তু ঋতুরাজ যেভাবে ব্যাট করেছে, তাতে ম্যাচের রাশ আমাদের হাত থেকে সরে যায়।‘


```