Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরল সেই ‘ধোনি ধামাকা’, মাহির বাউন্ডারিতে ফাইনালে চেন্নাই

দ্য ওয়াল ব্যুরো: জেতালেন তিনি জেতালেন। যেন সেই পুরনো এম এস ধোনি (MS Dhoni) ফিরলেন, রাঁচির রাস্তায় যেন চিৎকার হচ্ছে, মাহি মার রহা হ্যায়...। কে যেন বলেছিলেন, ধোনি শেষ, ধোনি ফিনিশড, আজ সেই তাঁর ধোনি ধামাকায় দলই চলে গেল আইপিএল ফাইনালে। দিল্ল

ফিরল সেই ‘ধোনি ধামাকা’, মাহির বাউন্ডারিতে ফাইনালে চেন্নাই

শেষ আপডেট: 10 October 2021 18:39

দ্য ওয়াল ব্যুরো: জেতালেন তিনি জেতালেন। যেন সেই পুরনো এম এস ধোনি (MS Dhoni) ফিরলেন, রাঁচির রাস্তায় যেন চিৎকার হচ্ছে, মাহি মার রহা হ্যায়...। কে যেন বলেছিলেন, ধোনি শেষ, ধোনি ফিনিশড, আজ সেই তাঁর ধোনি ধামাকায় দলই চলে গেল আইপিএল ফাইনালে। দিল্লিকে তারা হারাল চার উইকেটে। চার মেরে গুরুত্বপূর্ণ ম্যাচে জেতালেন দলকে। আইপিএলে আবারও ফিরে এলেন সেই ‘ফিনিশার’ মহেন্দ্র সিং ধোনি। তারপরই উত্তাল হয়ে উঠল টুইটার। কেউ বললেন, ‘এখনও শেষ হয়ে যাননি ধোনি। কেউ আবার লিখলেন, ‘এটাই ধোনি’। আবার কারোর মতে, জাতই চিরস্থায়ী। আরও পড়ুন: সুনীলের গোলেই নেপাল বধ ভারতের, লাইফলাইন পেলেন কোচ ইগর রবিবার দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যখন ধোনি নেমেছিলেন, তখন ১১ বলে বাকি ২৪ রান। লক্ষ্যমাত্রা বড় ছিল না। তবে এবারের আইপিএলে ধোনির যে ফর্মের খরা চলছে, তাতে অনেকেই আশঙ্কায় ছিলেন। প্রথম বলেই চেন্নাই সুপার কিংসের ভক্তদের আশ্বস্ত করেন। আবেশ খানকে চার মারেন। তারপর শেষ ওভারে তিনটি চার মেরে চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুলে দেন। ম্যাচও জেতান চার মেরে। শেষপর্যন্ত ছ'বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ঋতুরাজ গায়কোয়াড এবং রবিন উত্থাপ্পার দুরন্ত ব্যাটিংও চেন্নাইকে টেনেছে। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে ঋতুরাজ। দীর্ঘদিন পর পুরনো উত্থাপ্পাকে দেখা গেল। তাঁর সংগ্রহ ৪৪ বলে ৬৩ রান। যদিও উত্থাপ্পা আউট হয়ে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। তার মধ্যে ৫০ বলে ৭০ রান করলেও ফিরে যান ঋতুরাজও। শেষদিকে ত্রাতা হিসেবে দেখা দিলেন সেই মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। এমনকি প্রথম বলে মঈন আলিকে আউট করে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন টম কুরান। মাহি ম্যাজিক তারপরেই শুরু, ২ বল বাকি থাকতেই দলকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন। আর নিজে অপরাজিত থাকলেন মাত্র ৬ বলে ১৮ রান করে। এই ম্যাচ জেতায় চেন্নাই আইপিএলের ফাইনালে পৌঁছে গেল। তাও আবার নবমবারের জন্য। দিল্লিরও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```