Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘হুইলচেয়ারে বসলেও সিএসকে আমায় টেনে আনবে’, অবসর-জল্পনাকে তুড়ি মেরে ওড়ালেন ধোনি

সব আরম্ভরই একটা শেষ থাকে। বৃত্ত আঁকা শুরু হলে তা পূরণেরও দায় বর্তায় বটে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ময়দান থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনি টিম ইন্ডিয়ার রাজপাট থেকে পাট গোটালেও প্রাসঙ্গিকতা যে এতটুকু হারাননি, তা ফুটে ওঠে একটিমাত্র প্রশ্নে: এবারই কি শেষ?

IPL 2025: ‘হুইলচেয়ারে বসলেও সিএসকে আমায় টেনে আনবে’, অবসর-জল্পনাকে তুড়ি মেরে ওড়ালেন ধোনি

এমএস ধোনি

শেষ আপডেট: 23 March 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: তিনি ও সিএসকে (CSK) সমার্থক।

যত দিন যাচ্ছে, তিনি ও আইপিএল-ও একই রকম সমার্থক হয়ে উঠছেন।

অষ্টাদশ মরশুমে পা রেখেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহত্তম ও জমাকালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট (IPL)। আর এর শুরুর দিন থেকে হলুদরঙা জার্সি গায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) মাঠে নামতে দেখাটা একরকম স্থির হয়ে গিয়েছে। ‘নিত্য বর্তমানে’র মতোই তা শাশ্বত, ধ্রুবক, অপরিবর্তনীয়।

তবু সব আরম্ভরই একটা শেষ থাকে। বৃত্ত আঁকা শুরু হলে তা পূরণেরও দায় বর্তায় বটে। তাই আন্তর্জাতিক ক্রিকেটের ময়দান থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিংহ ধোনি টিম ইন্ডিয়ার রাজপাট থেকে পাট গোটালেও প্রাসঙ্গিকতা যে এতটুকু হারাননি, তা ফুটে ওঠে একটিমাত্র প্রশ্নে: এবারই কি শেষ? চলতি সিজনই কি হতে চলেছে শেষ জার্নি? মরশুম শেষেই কি কেরিয়ারে বেঁচে থাকা একমাত্র মঞ্চকে বিদায় জানাবেন টিম ইন্ডিয়ার একদা ‘ক্যাপ্টেন কুল’?

গত সতেরোবার এই প্রশ্নের জবাব ছিল: ‘না’।

এবারও উত্তর একই। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল জিওহটস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধোনি প্রথামাফিক প্রশ্ন শুনতে পেয়েই হাঁকালেন ট্রেডমার্ক হেলিকপ্টার শট। সাফ জানালেন, চেন্নাই সুপার কিংস তাঁর ফ্র্যাঞ্চাইজি। আর দল চাইলে আগামি মরশুমেও খেলবেন তিনি।

কিছুটা রসিকতা আর অনেকখানি পেশাদারিত্ব মিশিয়ে ধোনি বলেন, ‘সিএসকে যতদিন চায়, আমি খেলে যাব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে থাকলেও ওরা আমায় টেনে এনে মাঠে নামাবে।‘ কথাটা বলার পরই এমএসডির চোখেমুখে উজ্জ্বল হয়ে ওঠে গালভরা হাসিতে!

এর আগে অশ্বিন জানিয়ছিলেন, তিনি ফের পুরনো আস্তানায় ফিরে এসেছেন ধোনির ডাকে সারা দিয়ে। গতকাল ইংল্যান্ডের খেলোয়াড় সাম কারেন বিস্ময়প্রকাশ করে জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে মহেন্দ্র সিং ধোনি যেভাবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্র্যাকটিস করেছেন, তা দেখে তিনি বিস্মিত, হতবাক। একই সুরে ধোনির অধ্যবসায় ও অটুট মনঃসংযোগকে কুর্নিশ জানিয়েছেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও। দলে নতুন যোগ দেওয়া ব্যাটসম্যানদের অনেকে এমন ‘ক্লিন শট’ খেলতে পারছেন না, যা নেট সেশনে খেলে দেখিয়েছেন এমএসডি। অকপট জানিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।


```