Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের চমক ধোনির, অ্যাকাডেমি খুললেন দ্রাবিড়, কুম্বলের শহরে

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (MS Dhoni) মানেই চমক। তিনি নিভৃতে থাকলেও তাঁর পরিকল্পনা ও ভাবনা সকলকে টেক্কা দেয়। সম্প্রতি জানিয়েছেন, তিনি ভারতীয় দলের মেন্টর হলেও পারিশ্রমিক নেবেন না। এবার তিনি মনস্থ করেছেন নিজের নামে অ্যাকাডেমি খুলবেন রাহুল

ফের চমক ধোনির, অ্যাকাডেমি খুললেন দ্রাবিড়, কুম্বলের শহরে

শেষ আপডেট: 13 October 2021 16:58

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (MS Dhoni) মানেই চমক। তিনি নিভৃতে থাকলেও তাঁর পরিকল্পনা ও ভাবনা সকলকে টেক্কা দেয়। সম্প্রতি জানিয়েছেন, তিনি ভারতীয় দলের মেন্টর হলেও পারিশ্রমিক নেবেন না। এবার তিনি মনস্থ করেছেন নিজের নামে অ্যাকাডেমি খুলবেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেদের শহর বেঙ্গালুরুতে। অন্য কেউ হলে নিজের নামে অ্যাকাডেমি নিজের শহরে খুলতেন, কিন্তু তিনি ব্যতিক্রম, তাই তাঁর ভাবনাও পৃথক। ক্রীড়া সংস্থা গেমপ্লে এবং আরকা স্পোর্টস মিলে মঙ্গলবার বেঙ্গালুরুতে এম.এস. ধোনি ক্রিকেট অ্যাকাডেমির শুভ সূচনা করলেন। ৭ নভেম্বর থেকে নিজের পদক্ষেপ শুরু করবে ধোনির ক্রিকেট অ্যাকাডেমি। তিনি দেশের নানা কেন্দ্রে ক্রিকেটার তুলে আনার প্রয়াস নিয়েছেন। এটিও বিশেষ ভাবনা। তিনি এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত হলেও তিনি সারাক্ষণ অনলাইনে ছিলেন উদ্বোধনের সময়। সবটাই দেখেছেন ভিডিও কলের মাধ্যমে। এমএসডিসিএর পরামর্শদাতা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি বলেন, ‘আমি এম.এস. ধোনি ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে পেরে উচ্ছ্বসিত। এটি আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করবে। এই অ্যাকাডেমি আপনাকে ৩৬০-ডিগ্রি প্রশিক্ষণ পদ্ধতি সরবরাহ করার লক্ষ্য রাখে।’ ভারতের বিশ্বজয়ী প্রাক্তন দলনেতা আরও বলেছেন, ‘‘আমরা যোগ্য কোচ এবং ফিটনেস বিশেষজ্ঞদের নিয়ে আসব। এখনই নিজের বাচ্চাদের নাম লেখান এবং আমার অ্যাকাডেমির অংশ হতে প্রস্তুত হোন। এটা শুধু ক্রিকেটার হওয়া নয়, স্মার্ট হওয়া। খেলার মানসিকতা এবং শারীরিক দক্ষতা শিখতেও এই অ্যাকাডেমিতে নিয়োগ জরুরী।’’ গেমপ্লের কর্ণধার দীপক এস ভাটনাগর বলেন,‘‘আজ আমাদের জন্য শুধু গেমপ্লেতে নয়, বেঙ্গালুরুতে সকল উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। মাইক্রোসফট. ধোনি ক্রিকেট অ্যাকাডেমি চালু হতে ওদের স্বপ্ন সার্থক হবে। ধোনির কাছে আমরা কৃতজ্ঞ তিনি নিজের শহর ছেড়ে আমাদের শহরে এসে অ্যাকাডেমি খুললেন। এই জন্য ওঁকে শ্রদ্ধা জানাই।’’ জানা গিয়েছে, ধোনি নিজেও বছরে অন্তত তিনবার নিজের নামে অ্যাকাডেমিতে এসে খুদেদের পরামর্শ দিয়ে যাবেন।  

```