Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘হাতে আর দশ মাস সময়’, লাগাতার ব্যর্থতার মধ্যে অবসর নিয়ে বড়সড় ইঙ্গিত ধোনির

চলতি আইপিএলে নাগাড়ে ব্যর্থ হয়ে এসেছেন। উইকেটকিপার হিসেবে পুরনো অবতারে দেখা দিলেও ব্যাট হাতে রান পাননি ধোনি৷ ৪ ম্যাচে মাত্র একবার আউট হয়ে মাঠ ছাড়লেও একদা সুবিদিত ‘ফিনিশার’ তকমাও ধীরে ধীরে আবছায়া হতে শুরু করেছে।

IPL 2025: ‘হাতে আর দশ মাস সময়’, লাগাতার ব্যর্থতার মধ্যে অবসর নিয়ে বড়সড় ইঙ্গিত ধোনির

রাজ শামানি-এম এস ধোনি

শেষ আপডেট: 6 April 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। আইপিএলে এখনও সক্রিয় এমএস ধোনি। তেতল্লিশে পা দিয়েছেন। ব্যাটিং অর্ডারে কখনও সাতে, কখনও নয়ে নামছেন। একদা বিশ্বক্রিকেটের অন্যতম ফিনিশারের কেরিয়ার আপাতত অস্তাচলে।

এই আবহে ক্রমশ তলানিতে ঠেকা একের পর এক পারফরম্যান্সের জেরে উঠতে শুরু করেছে প্রশ্ন: আর কত দিন? ঠিক কত দিন নিজেকে বয়ে বেড়াবেন মাহি? তারপর চিরতরে তুলে রাখবেন ব্যাট?

এই নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক জমেছে। কোচ স্টিফেন ফ্লেমিং সাফ জানিয়েছেন, তিনি ধোনির কেরিয়ার নিয়ে শেষ কথা বলার কেউ নন৷ নিজের অবসর নিয়ে শেষ সিদ্ধান্ত একমাত্র ধোনিই নেবেন।

অন্যদিকে গতকালই মুখ খুলেছেন জাতীয় দলে মাহির একদা সতীর্থ মনোজ তিওয়ারি। সাফ জানিয়েছেন, আজ নয়। দু'বছর আগেই ধোনির বাণপ্রস্থে চলে যাওয়া উচিত ছিল।

এবার তর্ক-বিতর্ক, বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে সমস্ত ধোঁয়াশা আর রহস্য পরিষ্কার করলেন এমএসডি স্বয়ং। জানালেন, খুব জলদি কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে এবং তার ঘোষণা করতে চলেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবার রাজ শামানির পডকাস্টে অতিথির আসনে উপস্থিত হন ধোনি৷ সেখানে অবসর-জল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দেন, ‘আমি এক বছরের হিসেব মেপে আইপিএল খেলছি। এখন আমার বয়স তেতল্লিশ বছর। আইপিএল শেষ হতে না হতেই চলতি বছরের জুলাইয়ে চুয়াল্লিশ ছোঁব। তাই আমার হাতে আর দশ মাস সময় রয়েছে৷ এরমধ্যেই সিদ্ধান্ত নিতে হবে আমি কি আরও এক বছর খেলব? সত্যি বলতে, এটা আর আমার সিদ্ধান্তও নয়। আমার শরীরই ঠিক করবে, আমি আর খেলা চালিয়ে যেতে পারব না পারব না।’

চলতি আইপিএলে নাগাড়ে ব্যর্থ হয়ে এসেছেন। উইকেটকিপার হিসেবে পুরনো অবতারে দেখা দিলেও ব্যাট হাতে রান পাননি ধোনি৷ ৪ ম্যাচে মাত্র একবার আউট হয়ে মাঠ ছাড়লেও একদা সুবিদিত ‘ফিনিশার’ তকমাও ধীরে ধীরে আবছায়া হতে শুরু করেছে। অনেক পরে নেমেও টিমকে জেতাতে ব্যর্থ হচ্ছেন। যে কারণে প্রতিদিন জমে উঠছে অবসরের জল্পনা।


```