Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মোহনবাগানে ভারতের যুব বিশ্বকাপার, বিশালের ডেপুটি হয়ে এলেন ধীরাজ

মোহনবাগানে যোগ দিলেন দেশের নামী গোলরক্ষক ধীরাজ সিং। তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের দলে সুনামের সঙ্গে খেলেছিলেন। ওই

মোহনবাগানে ভারতের যুব বিশ্বকাপার, বিশালের ডেপুটি হয়ে এলেন ধীরাজ

মোহনবাগানে এলেন ধীরাজ সিং।

শেষ আপডেট: 24 July 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানে যোগ দিলেন দেশের নামী গোলরক্ষক ধীরাজ সিং। তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের দলে সুনামের সঙ্গে খেলেছিলেন। ওই দলেরই সদস্য ছিলেন ইস্টবেঙ্গলে এ মরশুমে সই করা জিকসন সিং। যিনি মাঝমাঠের স্তম্ভ ছিলেন।

ধীরাজ গত তিন মরশুমে এফসি গোয়ার লাস্ট লাইন অব ডিফেন্ডার হিসেবে খেলেছেন। সবুজ মেরুনে যোগ দেওয়ায় গোলরক্ষক পজিশন নিয়ে সমস্যা থাকল না। এমনিতেই হোসে মোলিনার দলের একনম্বর গোলরক্ষক হলেন বিশাল কাইথ। তাঁর ডেপুটি হিসেবে ধীরাজ দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে সিনিয়র দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা। তার আগেই কোচ মোলিনা চলে আসবেন কলকাতায়। প্রথমদিনের অনুশীলনে দেখা যাবে ধীরাজকে।

গোয়ার জার্সিতে মোট ৫৩টি ম্যাচ খেলেছেন ধীরাজ। পাশাপাশি তিনি শুরু করেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ দলেও। এমনকী কেরালা ব্লাস্টার্স দলেও তাঁকে দায়িত্বের সঙ্গে গোলকিপিং করতে দেখা গিয়েছে। মোহনবাগানে বিশাল ছাড়া ভালমানের গোলরক্ষক ছিল না, ২৪ বছরের ধীরাজ আসায় দলের মনোবল আরও বাড়বে। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল এবার সই করিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ ঘোষকে। দেবজিৎ অবশ্য নিজের সেরা সময় পার করে এসেছেন।


```