Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উইম্বলডনের ‘ঘরের ছেলে’ অ্যান্ডি মারের বিদায়ে মন ভাল নেই অল ইংল্যান্ড ক্লাবের

দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে তিনি ছন্দে ছিলেন না। তবুও অ্যান্ডি মারের মতো তারকা তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ হবেন, সেটি ভাবা যায়নি। দুইবারের উইম্বলডন জয়ী প্রাক্তন তারকার অল ইংল্যান্ড কোর্ট থেকে বিদায় দুঃখেরই। তিনি উইম্বলডনের ঘরের ছেলে,

উইম্বলডনের ‘ঘরের ছেলে’ অ্যান্ডি মারের বিদায়ে মন ভাল নেই অল ইংল্যান্ড ক্লাবের

শেষ আপডেট: 3 July 2021 11:48

দ্য ওয়াল ব্যুরো: চোটের কারণে তিনি ছন্দে ছিলেন না। তবুও অ্যান্ডি মারের মতো তারকা তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ হবেন, সেটি ভাবা যায়নি। দুইবারের উইম্বলডন জয়ী প্রাক্তন তারকার অল ইংল্যান্ড কোর্ট থেকে বিদায় দুঃখেরই। তিনি উইম্বলডনের ঘরের ছেলে, তাঁর খেলা দেখতে গ্যালারি ভরত অল ইংল্যান্ড ক্লাবের। প্রতিযোগিতার দশম বাছাই ডেনিস তারকা নিকোলাজ শাপোভালভের কাছে সরাসরি সেটে হেরে গেলেন ব্রিটিশ টেনিস তারকা। ঘরের চেনা কোর্টে শুধু হারলেনই না, তার সঙ্গে বহু ব্রিটিশদের হতাশও করলেন মারে। উইম্বলডনের প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু করেছিলেন মারে। তবে শুরুতেও বেশ বেগ পেতে হয়েছিল মারেকে। কিন্তু এরপরেও তাঁকে নিয়ে আশা ছিল সমর্থকদের। প্রথম দুই রাউন্ডে তাঁর খেলা আশা জাগিয়েছিল সমর্থকদের মনে। নিজের দেশে প্রতিযোগিতা খেলতে নেমে অনেক দূর যাবেন বলেই মনে করছিলেন সবাই। ৩৪ বছরের মারে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন ব্রিটিশদের। কিন্তু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়ে গেল। দশম বাছাই ডেনিস শাপোভালভের কাছে হারলেন ৪-৬, ২-৬, ২-৬ সরাসরি ব্যবধানে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন মারে। পরপর ৩টি গেম জিতে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪-৬ ব্যবধানে হেরে যান তিনি। ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন মারে। এরপর কোমরের চোটের জন্য দুই বছর আগেই অবসর নিয়ে নেওয়ার কথা ভাবছিলেন তিনি। কোমরে অস্ত্রোপচারের পর ২০১৭ সাল থেকে উইম্বলডনে দেখা যায়নি তাঁকে। গত বছর করোনার জন্য প্রতিযোগিতা বাতিল হওয়ার পর ওয়াইল্ড কার্ডের মাধ্যমে খেলার সুযোগ পান মারে।

```